নারী ফুটবলারদের ‘বিকল্প’ নিয়ে ভাবছেন কোচ বাটলার

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

এশিয়ান কাপ টুর্নামেন্ট অর্থাৎ মাঠের লড়াই শুরুর খুব বেশিদিন বাকি নেই। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস

2026-02-24T21:11:42+00:00
2026-02-24T21:11:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ওমেন্স এশিয়ান কাপ
নারী ফুটবলারদের ‘বিকল্প’ নিয়ে ভাবছেন কোচ বাটলার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ৪২)
অস্ট্রেলিয়ার সিডনিতে মঙ্গলবার ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আগে শিষ্যদের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বলছেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ পিটার জেমস বাটলার-ইন্টারনেট
X

অস্ট্রেলিয়ার সিডনিতে মঙ্গলবার ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আগে শিষ্যদের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বলছেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ পিটার জেমস বাটলার-ইন্টারনেট

এশিয়ান কাপ টুর্নামেন্ট অর্থাৎ মাঠের লড়াই শুরুর খুব বেশিদিন বাকি নেই। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলারও শেষ মুহূর্তের প্রস্তুতি শাণিয়ে নিতে ব্যস্ত। আজ বুধবার অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তার দল। তাইতো এই ম্যাচে দলের শক্তি, ‘বিকল্প’ খেলোয়াড় সবই পরখ করে নিতে চান বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ।
অস্ট্রেলিয়ায় আগামী ১ মার্চ শুরু হবে এশিয়ান কাপের এবারের আসর। আর ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচে দিয়ে গ্রুপ পর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ নারী ফুটবল দল। ‘বি’ গ্রুপে বাকি দুই দল উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে মঙ্গলবার চতুর্থ দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ। আজ বুধবার অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তার দল। 
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় বাটলার এই ম্যাচে মেয়েদের কাছে নিজের চাওয়া জানিয়েছেন। তিনি বলেন,‘ মেয়েরা সত্যিই খুব ভালো কাজ করেছে। মানে, তাদের প্রচেষ্টায় আমি কোনো খুঁত খুঁজে পাচ্ছি না। তারা একদল সৎ মেয়ে এবং তারা যে পরিমাণ পরিশ্রম করেছে, তা দুর্দান্ত। প্রশিক্ষণের জন্য এটি একটি চমৎকার পরিবেশ, আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠগুলো অসাধরণ।’
বড় আসরের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই ম্যাচকে। মঙ্গলবারের সেশন শুরু হয় ছয় মিনিটের দৌড় দিয়ে। এরপর ডিফেন্ডিং ও পাসিং অনুশীলনে মন দেন ফুটবলাররা। শারীরিক চাপ বিবেচনায় এদিন জিম সেশন রাখা হয়নি। অনুশীলন শেষে খেলোয়াড়রা আইস বাথ ও রিকভারি সেশনে অংশ নেন, যাতে দ্রুত পুনরুদ্ধার সম্ভব হয়।
দলের প্রধান কোচ পিটার বাটলার মেয়েদের পরিশ্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আরএই সময়টাকে বিভিন্ন কৌশলগত ফরমেশন পরীক্ষা এবং দলে জায়গা পাওয়ার জন্য সুস্থ প্রতিযোগিতা তৈরির সুযোগ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাটলার জানিয়েছেন, তিনি এখনো চূড়ান্ত ফরমেশন নির্ধারণ করেননি। কখনো ৩-৪-৩, আবার কখনো ৪-৩-৩ ফরমেশনে দল সাজানোর পরিকল্পনা করছেন। 
তবে নির্দিষ্ট কোনো ছকে আটকে না থেকে প্রীতি ম্যাচে সব খেলোয়াড়কে সুযোগ দিয়ে তাদের সক্ষমতা যাচাই করতে চান বাটলার,‘ আমাকে বলতেই হবে অনুশীলনে মেয়েদের মনোভাব চমৎকার ছিল। তবে আমি সত্যিই বিশ্বাস করি যে, এটি তাদের জন্য কাজ শুরু করার একটি দুর্দান্ত সুযোগ। আগামীকালের ম্যাচটিকে একটি অনুশীলন ম্যাচ হিসেবে ব্যবহার করুক, আমি এটাই চাইছি। একটি সুন্দর পরিবেশে এটি একটি অনুশীলন ম্যাচ এবং আরও গুরুত্বপূর্ণ হলো এটি তরুণ ও অভিজ্ঞ সব খেলোয়াড়দের জন্যই নিজের পজিশনের জন্য একটি বড় প্রতিযোগিতা।’
তিনি আরও যোগ করেন,‘ মেয়েদের মাথায় এটা ঢোকাতে হবে যে, আমরা পিছিয়ে আছি ঠিকই, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হলো আগামীকাল দুই ৪৫ মিনিটের অর্ধে মেয়েদের পরখ করে দেখার সুযোগ পাবো। আমি কাজের চাপ ভাগ করে দেবো, গেমের লোডও ভাগ করে দেব। খেলোয়াড়দের পজিশন ও প্রাপ্যতার ভিত্তিতে সুযোগগুলো দেখবো। তাই আমাদের অন্যান্য বিকল্পগুলোও খতিয়ে দেখতে হবে এবং পজিশনগুলো নিয়েও কাজ করতে হবে।’
অভিজ্ঞ ও নতুন মিলিয়ে ২৬ জন খেলোয়াড় নিয়ে অস্ট্রেলিয়ায় গেছেন বাটলার। মেয়েদের আক্রমণাত্মক ফুটবলের দীক্ষাই দিয়েছেন তিনি। সেরা একাদশ এখনও চূড়ান্ত করেননি কোচ। প্রীতি ম্যাচ সবাইকে পরখ করে নেওয়ার পর সবকিছু চূড়ান্ত করতে চান এই ইংলিশ কোচ।
আজ বুধবারের ম্যাচটি দলের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে। নতুন কৌশল মাঠে কতটা কার্যকর হচ্ছে এবং আসন্ন প্রতিযোগিতার আগে দল কতটা প্রস্তুত; তা যাচাইয়ের সুযোগ মিলবে এই লড়াইয়ে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy