সেমিফাইনালে উঠলে কলম্বোতে খেলবে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

২০২৬ টি২০ বিশ্বকাপে নিজেদের মাঠে সেমিফাইনাল খেলার সুযোগ পেতে পারে শ্রীলংকা। তবে এর জন্য লঙ্কানদের শেষ চারে ওঠার

2026-02-24T21:53:43+00:00
2026-02-24T21:53:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেমিফাইনালে উঠলে কলম্বোতে খেলবে শ্রীলংকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৩ পিএম   (ভিজিট : ৪১)
প্রতিপক্ষের বিপক্ষে উইকেট পেয়ে উচ্ছ্বসিত শ্রীলংকা টি২০ ক্রিকেট দলের সদস্যরা-ফাইল ছবি
X

প্রতিপক্ষের বিপক্ষে উইকেট পেয়ে উচ্ছ্বসিত শ্রীলংকা টি২০ ক্রিকেট দলের সদস্যরা-ফাইল ছবি

২০২৬ টি২০ বিশ্বকাপে নিজেদের মাঠে সেমিফাইনাল খেলার সুযোগ পেতে পারে শ্রীলংকা। তবে এর জন্য লঙ্কানদের শেষ চারে ওঠার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষ এবং অন্য দলগুলোর অবস্থানের ওপর।
মূলত ভারত ছাড়া অন্য যেকোনো দলের সঙ্গে মোকাবিলা করলে এবং পাকিস্তান সেমিফাইনালে না পৌঁছালে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলার সুযোগ পাবে শ্রীলংকা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মূল সূচি ও টুর্নামেন্টের শর্তাবলীতে এমন একটি পরিবর্তনের আভাস পাওয়া গেছে।
সুপার এইটের লাইন-আপ চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পাঠানো আইসিসির একটি বার্তা থেকে এই তথ্য জানা গেছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’র প্রতিবেদনে সেই বার্তার বরাত দিয়ে সেমিফাইনালের লজিস্টিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে:
প্রথম সেমিফাইনালটি হবে একটি ‘ফ্লোটিং” বা পরিবর্তনযোগ্য ব্যবস্থায়, যা কলম্বো অথবা কলকাতায় অনুষ্ঠিত হতে পারে। পাকিস্তান সেমিফাইনালে উঠলে ৪ মার্চ কলম্বোতেই প্রথম সেমিফাইনাল খেলবে তারা।
পাকিস্তান যদি কোয়ালিফাই করতে না পারে, কিন্তু শ্রীলংকা শেষ চারে ওঠে এবং তাদের প্রতিপক্ষ ভারত না হয়, তবে লংকানরা কলম্বোতেই প্রথম সেমিফাইনাল খেলবে।
আইসিসি আরও স্পষ্ট করেছে যে, যদি পাকিস্তান বা শ্রীলংকা কোনো দলই সেমিফাইনালে উঠতে না পারে, তবে প্রথম সেমিফাইনাল কলকাতায় এবং দ্বিতীয়টি মুম্বাইতে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ভারত সেমিফাইনালে উঠলে তাদের ম্যাচটি হবে মুম্বাইতে—তবে প্রতিপক্ষ যদি পাকিস্তান হয়, সেক্ষেত্রে ভারতকে কলম্বোতে গিয়ে খেলতে হবে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy