ভিনিসিয়াসকে ‘বানর’ বলে নিষিদ্ধ আর্জেন্টাইন ফুটবলার

খেলাধুলা

পর্তুগালের ক্লাব বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে সাময়িকভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

2026-02-24T22:23:29+00:00
2026-02-24T22:23:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিনিসিয়াসকে ‘বানর’ বলে নিষিদ্ধ আর্জেন্টাইন ফুটবলার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৩ পিএম   (ভিজিট : ৭০)
X

পর্তুগালের ক্লাব বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে সাময়িকভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি।
সোমবার এক বিবৃতিতে উয়েফা জানায়, চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ফলে প্রেস্টিয়ান্নি বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের দ্বিতীয় লেগে খেলতে পারবেন না। প্রথম লেগে লিসবনে ১-০ গোলে জয় পেয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।
উয়েফা জানিয়েছে, ঘটনাটি তদন্তের জন্য একজন এথিক্স ও ডিসিপ্লিনারি ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে। তদন্ত শেষ হলে শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস গোল করে রিয়ালকে এগিয়ে নেওয়ার পর কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, প্রেস্তিয়ান্নি নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে কিছু মন্তব্য করেন, যা ভিনিসিয়ুস ও তার সতীর্থরা বর্ণবাদী মন্তব্য হিসেবে ব্যাখ্যা করেন।
রেফারি ফ্রাঙ্কোয়িস লেটেক্সিয়ার ফিফার বর্ণবাদবিরোধী প্রোটোকল সক্রিয় করে প্রায় ১১ মিনিট খেলা বন্ধ রাখেন। সম্প্রচারের ছবিতে আরও দেখা যায়, রিয়াল ফরোয়ার্ড এমবাপে প্রেস্তিয়ান্নির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তাকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন। কিছু বেনফিকা সমর্থককে বানরের অঙ্গভঙ্গি করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। এরপর এমবাপেও গণমাধ্যমের সঙ্গে আলাপে জানান, ভিনিসিয়াসকে কমপক্ষে পাঁচবার ‘বানর’ বলেছেন প্রেস্তিয়ান্নি।
উয়েফা জানিয়েছে, তদন্তের অগ্রগতি সম্পর্কে যথাসময়ে আরও তথ্য জানানো হবে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy