ঢাকা হয়ে ১৮ মাস পর ভারতের কলকাতা-আগরতলা বাস চলাচল শুরু

অনলাইন ডেস্ক

জাতীয়

দীর্ঘ ১৮ মাস পর ঢাকা হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও ত্রিপুরার আগরতলা এবং আগরতলা থেকে কলকাতা বাস চলাচল

2026-02-25T01:33:19+00:00
2026-02-25T01:33:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা হয়ে ১৮ মাস পর ভারতের কলকাতা-আগরতলা বাস চলাচল শুরু
যাত্রীদের বরণ করলেন ত্রিপুরার পরিবহনমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৩ এএম   (ভিজিট : ১৩৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দীর্ঘ ১৮ মাস পর ঢাকা হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও ত্রিপুরার আগরতলা এবং আগরতলা থেকে কলকাতা বাস চলাচল শুরু হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ২০জন যাত্রী নিয়ে বাসটি কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলায় যায়। এ সময় আগতলা চেকপোস্টে তাদের বরণ করে নেন ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।


২০২৪ সালে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

রয়্যাল-মৈত্রী আন্তর্জাতিক বাস সেবা নামে ঢাকা হয়ে কলকাতা ও আগরতলার মধ্যে বাস চলত। হাসিনার পতনের পর ভিসা না দেওয়ার কারণে যাত্রীর সংখ্যা অনেক কমে যায়।


বাস কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি ভালো হওয়ায় তারা আবারও বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছেন।

ত্রিপুরার পরিবহনমন্ত্রী ফেসবুকে এক পোস্টে বলেছেন, “বন্ধুত্ব ছাড়া উন্নয়ন কখনো সম্ভব নয়। বন্ধুত্ব এবং সহযোগিতার মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী হয়।”


তিনি আরও বলেছেন, “বন্ধুত্ব, সহযোগিতা আর পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও মজবুত হয়। এটাই বর্তমান বাস্তবতা এবং অনস্বীকার্য সত্য। আগরতলা-ঢাকা-কলকাতা রুটের বাস চলাচল দুই দেশের বন্ধুত্বের এক উজ্জ্বল নিদর্শন। এই পারস্পরিক বিশ্বাস আর বাস্তবতাকে ধারণ করে শান্তি ও উন্নয়নের পথেই আমরা এগিয়ে যেতে চাই।”

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে আশা ব্যক্ত করে ত্রিপুরার মন্ত্রী বলেন, “আমাদের মধ্যে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে।”

ত্রিপুরার সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান সামার রায় বলেছেন, “আজ ২০ যাত্রী নিয়ে ঢাকা হয়ে কলকাতা থেকে আগরতলায় বাস এসেছে। আরেকটি বাস এরচেয়ে কম যাত্রী নিয়ে আগরতলা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে গেছে। আমাদের বিশ্বাস ভিসা প্রক্রিয়া স্থিতিশীল হলে যাত্রীর সংখ্যা বাড়বে।”

সূত্র: পিটিআই





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy