প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৩ পিএম আপডেট: ২৫.০২.২০২৬ ৮:২২ এএম (ভিজিট : ১১০)

X
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের নব নিযুক্ত চীফ প্রসিকিউটর এডভোকেট আমিনুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের আকাংকা অনুযায়ী ট্রাইবুনালে বিচার কার্য পরিচালনা হবে।
ভুক্ত ভোগীদের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আমি আমার অর্জিত জ্ঞান, মেধা ও চক্তি দিয়ে আইনের সঠিক প্রয়োগে ট্রাইবুনালকে সহযোগিতায় আমি সচেষ্ট থাকবো।গতকাল সোমবার বিদায়ী চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর কাছ থেকে দায়িত্বভার গ্রহনের পর সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এড, আমিনুল ইসলাম এ কথা বলেন। আমিনুল ইসলাম তার দায়িত্ব পালনে দেশ বাসীর দোয়া ও সংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেন। প্রতিক্রিয়ায় সর্বপ্রথমে তিনি মহান মুক্তিযুদ্ধে ও জুলাই বিপ্লবে আত্ম ত্যাগকারী সকল যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
তারপর তিনি বলেন, আমি য়ে দল করি তার প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও আমার পরম শ্রদ্ধেয় নেত্রী মরহুমা খালেদা জিয়া ও আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি , আমাকে এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য। কোন নির্দেশনায় তার কি করণীয় সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে চীফ প্রসিকিউটর বলেন, আইনের বাহিরে অন্য কোন নির্দেশনা থাকতে পারে না, অন্তত আমার সময়ে আইনের বাহিরে অন্য কোন নির্দেশনায় কোন বিচার হবে না।
আইন অনুযায়ীই ট্রাইবুনালে সকল বিচার কার্য চলবে। সাংবাদিকদের উদ্দ্যেশ্য করে আমিনুল ইসলাম বলেন, আপনাদের মাধ্যমে আমি একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছি,যারা অপরাধের সাথে জড়িত নয়, তাদের কোন ভয় নাই, তাদের প্রতি অবিচার করা হবে না।আর অভিযোগে যারা প্রকৃত অপরাধী তারা তাদের প্রাপ্য সাজা পেতেই হবে। অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না। তিনি তার পূর্বের চীফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাজের প্রশংসা করেন এবং তাকে ধন্যবাদ জানান।