পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

অনলাইন ডেস্ক

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি তার বাংলাদেশ সফরের অংশ হিসেবে সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (২৪

2026-02-25T12:02:08+00:00
2026-02-25T12:02:08+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ৪৮)
X

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি তার বাংলাদেশ সফরের অংশ হিসেবে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রণালয়ে সাক্ষাত করেন তারা।  

সাক্ষাতের সময় রাষ্ট্রদূত ড. রহমানকে পদগ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে জাপানের পক্ষ থেকে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনা সভায় এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেট প্রোগ্রাম (ইএসডিপি) কার্যক্রমে সহযোগিতা, বিশেষ করে বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন ও জাপানি ভাষা প্রশিক্ষণ প্রদানের বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা করা হয়।পররাষ্ট্রমন্ত্রী দক্ষ বাংলাদেশি কর্মীদের জাপানি নিয়োগকারীদের সঙ্গে সংযোগ সহজ করার জন্য তথ্য অ্যাক্সেস বাড়ানো এবং একটি ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরি করার প্রস্তাব রাখেন।

রাষ্ট্রদূত সাইদা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে জাপানে সফরের জন্য আমন্ত্রণ জানান। এসময় প্রতিরক্ষা সামগ্রী ক্রয়, মেট্রোরেল সহযোগিতা এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সমর্থনের বিষয়েও আলোচনা হয়। 

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহদি আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া, এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
একই দিনে জাপানি রাষ্ট্রদূত বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে প্রতিমন্ত্রী জাপানের প্রাথমিকভাবে বাংলাদেশের স্বীকৃতি দেওয়ার স্মরণ করেন এবং বাংলাদেশ–জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপানের অব্যাহত সহায়তার প্রশংসা করেন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy