পবিত্র মাহে রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক

ধর্ম

সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে পবিত্র মাহে রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড তৈরি হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) হিজরি ১৪৪৭

2026-02-25T14:19:09+00:00
2026-02-25T14:19:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পবিত্র মাহে রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৯ পিএম   (ভিজিট : ৫৭)
X

সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে পবিত্র মাহে রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড তৈরি হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) হিজরি ১৪৪৭ সালের রমজানের চতুর্থ দিনে ৯ লাখ ৪ হাজার মুসল্লি ওমরাহ আদায় করেছেন। এ সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে গত বছর ৭ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫ লাখ ওমরাহ আদায়ের রেকর্ড হয়েছিল। 

রমজানে মুসল্লির চাপ বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে মসজিদুল হারাম এলাকায়। ওমরাহর আনুষ্ঠানিকতা নিরাপদে সম্পন্ন করতে কাবাঘর ঘিরে থাকা সাদা মার্বেলের উন্মুক্ত অংশ মাতাফ শুধু ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারিত রাখা হয়েছে।

জুমা, মাগরিব, এশা, তারাবিহ এবং রমজানের শেষ দশকের তাহাজ্জুদের সময় নামাজের জায়গা দ্রুত পূর্ণ হয়ে যায়। এ সময় মুসল্লিদের খোলা চত্বর ও নির্ধারিত এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মসজিদের দরজা ব্যবহারেও দিকনির্দেশনা অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। হাঁটার পথ, সড়ক ও চত্বরে জটলা নিষিদ্ধ করা হয়েছে।;

ভিড় কমাতে কেন্দ্রীয় এলাকায় যান চলাচল সীমিত রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য শুধু পথচারীদের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবং মোটরসাইকেল ও সাইকেল প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত করে এমন স্থানে গাড়ি পার্ক করলে ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা করা হচ্ছে।

মুসল্লিদের পরিবহন ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে। কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরসহ ১৪টি নির্ধারিত পার্কিং এলাকা থেকে পাবলিক বাসে করে মুসল্লিদের আনা-নেওয়া করা হচ্ছে। 

অতিরিক্ত ভিড়ের সময় যারা মসজিদুল হারাম বা বাইরের চত্বরে প্রবেশ করতে পারছেন না, তাদের নিকটবর্তী মসজিদ ও প্রস্তুত করা নামাজ হলের দিকে পাঠানো হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের ইবাদতের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পবিত্র রমজানজুড়ে নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনা বহাল থাকবে।






Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy