ইয়েমেনে যাত্রীবাহী মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবিয়ানে একটি যাত্রীবাহী মিনিবাস এবং ট্রাকের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও

2026-02-25T15:24:08+00:00
2026-02-25T15:24:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইয়েমেনে যাত্রীবাহী মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে ১৬ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ৪৪)
X


ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবিয়ানে একটি যাত্রীবাহী মিনিবাস এবং ট্রাকের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারীও আছেন।


মঙ্গলবার আবিয়ান প্রদেশের মাহফাদ জেলাকে  লাহমার জেলার সঙ্গে সংযোগকারী মহাসড়কে ঘটেছে এ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইয়েমেনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংঘর্ষের পরপরই মিনিবাসটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ফলে বাসটি সম্পূর্ণ ধ্বংস হয়।

দুর্ঘটনার পর হতাহত যাত্রীদের নিকটবর্তী লাওদার হাসপাতালে নিয়ে আসা হয়। ওই হাসপাতালের চিকিৎসকরা এএফপিকে জানিয়েছেন, নিহত ১৬ জনের মধ্যে ১১ জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। কয়েক জনের অবস্থা এতই গুরুতর যে তাদের চেহারা বোঝার উপায় নেই।


সংঘর্ষে বিধ্বস্ত ট্রাকটি জ্বালানিতে পূর্ণ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, তারা দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এবং আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এটি চলতি বছর আবিয়ান প্রদেশের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।


সূত্র : এএফপি





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy