আমতলীতে পুত্রবধুর মৃত্যুর খবর শুনে শ্বশুরের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের সোহাগ প্যাদার স্ত্রী প্রসুতি লামিয়া বেগম (২০) মঙ্গলবার দুপুর অতিরিক্ত রক্তক্ষরণে মারা

2026-02-25T15:48:17+00:00
2026-02-25T15:48:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমতলীতে পুত্রবধুর মৃত্যুর খবর শুনে শ্বশুরের মৃত্যু
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৮ পিএম   (ভিজিট : ৭৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের সোহাগ প্যাদার স্ত্রী প্রসুতি লামিয়া বেগম (২০) মঙ্গলবার দুপুর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।  

তার মৃত্যুর খবর শুনে শ্বশুর মোস্তফা প্যাদা (৭০) ওইদিন বিকেলে মারা গেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের মাতম বইছে। 

জানাগেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের সোহাগ প্যাদার স্ত্রী লামিয়া বেগম মঙ্গলবার ভোরে বাড়ীতে নরমাল ডেলিভেরীতে একটি কন্যা সন্তান প্রসব করেন। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। দ্রুত স্বজনরা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান। পুত্রবধুর মৃত্যুর খবর শুনে ওইদিন বিকেলে শ্বশুর মোস্তফা প্যাদা মারা যান। একই বাড়ীতে পুত্রবধু ও শ্বশুরের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ও শোকের মাতম বইছে। 

হলদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ কামরুল হাসান সেতু মল্লিক বলেন, পুত্রবধুর মৃত্যুর খবর শুনে বৃদ্ধ শ্বশুর মোস্তফা প্যাদা মারা গেছেন। এমন ঘটনায় পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। তিনি আরো বলেন, মঙ্গলবার রাত ১০ টায় জানাযা শেষে শ্বশুর ও পুত্রবধুর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।       






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy