ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল ওমান

অনলাইন ডেস্ক

ধর্ম

ওমান পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, চলতি বছর রমজান ২৯

2026-02-25T15:59:18+00:00
2026-02-25T15:59:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল ওমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৯০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ওমান পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, চলতি বছর রমজান ২৯ দিনে শেষ হতে পারে। সে ক্ষেত্রে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সরকারি চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া ঈদের তারিখ নিশ্চিত করা হবে না।

গলফ নিউজের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার ১৯ মার্চ সূর্যাস্তের আগেই জন্ম নিতে পারে। সে ক্ষেত্রে শুক্রবার ২০ মার্চ ইসলামি বর্ষপঞ্জির শাওয়াল মাসের প্রথম দিন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে রমজানের সমাপ্তি ও ঈদুল ফিতরের সূচনা হবে।

ওমান কর্তৃপক্ষ সাধারণত সরাসরি চাঁদ দেখার ভিত্তিতেই রমজান ও ঈদের তারিখ নির্ধারণ করে থাকে। জ্যোতির্বিদদের হিসাবকে আগাম ইঙ্গিত হিসেবে ধরা হয়। এসব হিসাবে চাঁদের উচ্চতা, সূর্যাস্তের পর দৃশ্যমান থাকার সময়কালসহ বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য বিবেচনায় নেওয়া হয়।

এই পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ১৯ মার্চ রমজানের শেষ দিন হতে পারে এবং এ বছর রোজা হতে পারে ২৯টি। যদি শুক্রবার ২০ মার্চ ঈদুল ফিতর নিশ্চিত হয়, তাহলে দেশটিতে টানা পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হতে পারে। সম্ভাব্য ছুটি শুরু হবে বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে এবং চলবে সোমবার ২৩ মার্চ পর্যন্ত।

সাধারণত ঈদ যদি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বা শনিবারে পড়ে, তাহলে অতিরিক্ত ছুটি দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী সরকারি ও বেসরকারি খাতে কাজকর্ম পুনরায় শুরু হতে পারে মঙ্গলবার ২৪ মার্চ থেকে।

তবে চূড়ান্ত ঘোষণা আসবে ওমানের সরকারি চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের মাধ্যমে।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy