ঈদে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন

অনলাইন ডেস্ক

জাতীয়

ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার অগ্রীম টিকিট বিক্রি

2026-02-25T16:08:24+00:00
2026-02-25T16:08:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৮ পিএম   (ভিজিট : ৫৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার অগ্রীম টিকিট বিক্রি হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত এবং ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত। শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১  চট্টগ্রাম ছাড়বে বিকেল ৩ টা ৩০ মিনিটে, চাঁদপুর পৌঁছাবে রাত ৮ টা ২০ মিনিটে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ ট্রেন চাঁদপুর ছাড়বে ভোর ৪ টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮ টা ৫০ মিনিটে।  

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩  ঢাকা ছাড়বে সকাল ৯ টা ৩০ মিনিটে, দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৩ টা ৩০ মিনিটে। তিস্তা স্পেশাল-৪  দেওয়ানগঞ্জ ছাড়বে বিকেল ৪ টা ৩০ মিনিটে, ঢাকা পৌঁছাবে রাত ১০টা ১৫ মিনিটে।  

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ট্রেন ভৈরববাজার ছাড়বে সকাল ৬ টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮ টায়।  শোলাকিয়া ঈদ স্পেশাল-৬  কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২টায়, ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২টায়।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ট্রেন ময়মনসিংহ ছাড়বে ভোর ৫টা ৪৫ মিনিটে, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮ টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ ট্রেন কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২টায়, ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩টায়।  

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর ছাড়বে সন্ধ্যা ৭টায়। পার্বতীপুর পৌঁছাবে রাত ২ টা ৩০ মিনিটে। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর ছাড়বে সকাল ৮ টা ১৫ মিনিটে, জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২ টা ২০ মিনিটে৷

ঈদের পর পার্বতীপুর স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর থেকে ছাড়বে সকাল ৮ টা ১৫ মিনিটে, পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২ টা ৫০ মিনিটে। পার্বতীপুর স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ছাড়বে রাত ১০ টা ২০ মিনিটে, জয়দেবপুর পৌঁছাবে ভোর ৫ টা ৪৫ মিনিটে।

যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্ত:নগর ট্রেনের টিকিট সকাল ৮ টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্ত:নগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।  





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy