প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম (ভিজিট : ১০৫)

X
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংকের প্রাঙ্গণ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে গভর্নরের সামনেই একদল কর্মকর্তা জড়ো হয়ে তাকে কার্যালয় ত্যাগ করতে বাধ্য করেন। পরে তিনি কেন্দ্রীয় ব্যাংক এলাকা ছেড়ে যান।
এ সময় একদল কর্মকর্তা জড়ো হয়ে উপদেষ্টা আহসান উল্লাহকে কার্যালয় ত্যাগে বাধ্য করেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিছু কর্মকর্তা সকালে প্রধান কার্যালয়ে জড়ো হন। একপর্যায়ে তারা গভর্নরের উপদেষ্টার কক্ষে অবস্থান নিয়ে উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আহসান উল্লাহকে নিরাপত্তার স্বার্থে কার্যালয় ত্যাগ করতে বলা হয়। পরে কর্মকর্তাদের চাপের মুখে তিনি ভবন ত্যাগ করেন বলে জানা যায়।
ঘটনার সময় ভবনের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
সূত্র জানায়, সকালে নিয়মিত কাজের অংশ হিসেবে কার্যালয়ে আসেন গভর্নর আহসান এইচ মনসুর। এর মধ্যেই তার অপসারণের খবর বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
এ খবর শোনার পর তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সঙ্গে কথা না বলে তাৎক্ষণিক অফিস ত্যাগ করেন। তার এই আকস্মিক প্রস্থান ঘিরে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়।