ফতুল্লায় ভুল চিকিৎসায় দিন মজুরের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় রতন বিশ্বাস (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল

2026-02-25T16:21:09+00:00
2026-02-25T16:21:09+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ফতুল্লায় ভুল চিকিৎসায় দিন মজুরের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ৬২)
X

নারায়ণগঞ্জের ফতুল্লায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় রতন বিশ্বাস (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল মর্গে রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) রাতে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় খালেক মাতবরের বাড়িতে এঘটনা ঘটে।
 
নিহত রতন বিশ্বাস সুনামগঞ্জ জেলার দিরাই থানার চন্নার চর গ্রামের মৃত. রোমান্ত বিশ্বাসের ছেলে। তিনি স্ত্রী সন্তানসহ পরিবার নিয়ে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় খালেক মাতবরের বাড়িতে ভাড়া থেকে দিন মজুরের কাজ করতেন।

নিহতের স্ত্রী অনিতা বিশ্বাস জানান, রতন কয়েক দিন যাবত অসুস্থ শরীর দুর্বল। এ জন্য  রাত ৭টার সময় বাড়ির কাছের পল্লিচিকিৎসক শরিফুল ইসলামকে ডেকে বাসায় নিয়ে আসি। তিনি রতনকে দেখে একটি ইনজেকশন ও একটি স্যালাইন হাতে পুশ করেন। এর কয়েক মিনিট পরই রতন কান্না করে কাপতে থাকে। তখন দ্রুত স্যালাইন খুলে ফেলেন। এরপর রতনকে তার ছোট ভাই দ্রুত শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে জরুরী বিভাগের চিকিৎসক রতনকে দ্রুত ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেলে নেয়ারপর রতনের মৃত্যু হয়। 

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, চিকিৎসক ধারনা করেছে বিষক্রিয়ায় রতনের মৃত্যু হয়েছে। এটি একটি হত্যাকান্ড। এজন্য চিকিৎসক ফতুল্লা থানাকে জানিয়ে ঢাকা মেডিকেলের মর্গে লাশ রেখে দিয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানাযাবে। নিহতের বাসা থেকে পল্লিচিকিৎসকের দেয়া ঔষধ জব্দ করা হয়েছে। পল্লিচিকিৎসককে পাওয়া যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy