চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিলে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন গণহত্যার বিচার, গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে

2026-08-06T16:22:05+00:00
2026-08-06T16:22:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:২২ পিএম   (ভিজিট : ১৩)
১১ দলীয় ঐক্যের সমাবেশ
X

১১ দলীয় ঐক্যের সমাবেশ

নোয়াখালীর চাটখিলে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন গণহত্যার বিচার, গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে| 

চাটখিল উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী এবং স্থানীয় ১১ দলীয় ঐক্যের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়|

গত বুধবার বিকেলে চাটখিল পৌরবাজারে চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নূর হোসেন রিয়াজের সঞ্চালনায় চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাছানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়| সমাবেশে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ|

সমাবেশে বক্তারা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে দেশব্যাপী ছাত্রদল ও হেলমেট পরা সন্ত্রাসীদের বিগত দুই দিনের বর্বরোচিত তান্ডব, হামলা ও অরাজকতার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান| 

তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না| ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। একই সাথে তারা বিগত ফ্যাসিবাদের আমলে সংগঠিত সকল গণহত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার এবং গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত ম্যান্ডেটের অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান|

সমাবেশ শেষে চাটখিল পৌরবাজারের একটি গণমিছিল বের করা হয়| উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা ব্যানার ও ফেস্টুন হাতে এই মিছিলে অংশ নেন| মিছিলটি চাটখিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়|





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy