কেন্দ্রীয় ব্যাংকের নতুন গর্ভনর হিসেবে নিয়োগ পেয়েছেন পোশাক খাতের ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমান। চার বছর মেয়াদে তাকে নিয়োগ দিয়ে বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। মোস্তাকুর রহমান গভর্নর পদে আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হচ্ছেন।
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) এফসিএমএ করা মোস্তাকুর বর্তমানে হেরা সোয়েটার গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত রয়েছেন।
বাংলাদেশের ইতিহাসে ব্যাংকার, অর্থনীতিবিদ ও আমলার বাইরে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা বলা হয়েছে, তাকে অন্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে গর্ভনর পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আরেক প্রজ্ঞাপনে গর্ভনর পদে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে।
নতুন গভর্নর পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে গত বছরের জুলাই থেকে কাজ করে আসছিলেন।
পেশাগত পরিচয় ও শিক্ষা
মো. মোস্তাকুর রহমান দেশের একজন দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ১৯৯১ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (ICMAB) থেকে এফসিএমএ (FCMA) ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি স্বনামধন্য পোশাক কারখানা হেরা সোয়েটারস লিমিটেডের (Hera Sweaters Ltd) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত রয়েছেন।
অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা
ব্যবসায়িক নেতৃত্বের পাশাপাশি আর্থিক নীতিমালায় তার বিশেষ জানাশোনা রয়েছে। তিনি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-এর (BGMEA) বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে গত বছরের জুলাই থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।
যদিও তাকে বড় কোনো ব্যবসায়ী সংগঠনের সামনের সারিতে দেখা যায়নি, তবে পেশাজীবী হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় তার সক্রিয় পদচারণা রয়েছে।