সেমিফাইনালে যেভাবে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছে ভারত। তাদের গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা খুবই কম। আবার

2026-02-25T19:38:07+00:00
2026-02-25T19:38:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেমিফাইনালে যেভাবে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ৭৫)
X

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছে ভারত। তাদের গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা খুবই কম। আবার বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কায় আছে পাকিস্তান। 

সবার মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে- সেমিফাইনালে কি দেখা হতে পারে ভারত-পাকিস্তানের?

পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা দেখে অনেকে হয়তো অকপটে বলেই দিতে পারেন যে, পাকিস্তান তো বিশ্বকাপ থেকেই বাদ পড়ে যাবে! সেখানে সেমিতে কীভাবে দেখা হবে ভারত-পাকিস্তানের। হ্যাঁ, সেটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু আসলেই কি কোনোই সম্ভাবনা নেই? 

অবশ্যই আছে, এখনও ভারত-পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হতে পারে। সম্ভাবনা কম থাকলেও একেবারেই যে নেই, সেটা বলা যাবে না।

যেহেতু প্রথম দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করেছে পাকিস্তান, সেহেতু শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে সর্বোচ্চ ৩ পয়েন্ট অর্জন করতে পারবে তারা। কিন্তু গ্রুপ-২ এ ইতোমধ্যেই ৪ পয়েন্ট সংগ্রহ করেছে ইংল্যান্ড। তাই পাকিস্তানের পক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগ নেই। রানার্সআপ হয়েই সেরা চারে জায়গা করে নিতে হবে তাদের। ফলে পাকিস্তানকে পেছনে ফেলতে হবে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে।

এক্ষেত্রে ইংল্যান্ডকে জিতবে হবে শেষ ম্যাচেও। অর্থাৎ ইংলিশদের কাছে হেরে যাবে নিউজিল্যান্ড। কিউইদের আরেক ম্যাচ আছে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচ জিতবে হবে লঙ্কানদের। ফলে মাত্র ১ পয়েন্ট নিয়েই বিশ্বকাপ শেষ হবে নিউজিল্যান্ডের। এদিকে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। 

ফলে সুপার এইটের খেলা শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হবে ইংল্যান্ড। একটি করে জয় ও ড্র নিয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করবে পাকিস্তান। তারা থাকবে দুই নম্বরে। আর ২ পয়েন্ট নিয়ে লঙ্কানরা তিনে এবং ১ পয়েন্টে নিয়ে নিউজিল্যান্ড চারে থাকবে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy