পহেলা বৈশাখে হবে নারী বিপিএলের ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

প্রথমবারের মতো নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) আয়োজনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার অনুষ্ঠিত

2026-02-25T20:26:20+00:00
2026-02-25T20:26:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পহেলা বৈশাখে হবে নারী বিপিএলের ফাইনাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ৪০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

প্রথমবারের মতো নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) আয়োজনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের প্রথম সমন্বয় সভা। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল মাঠে গড়াবে এই প্রতিযোগিতা।
সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা। তিনি বলেন, আয়োজন ঘিরে প্রস্তুতি জোরেশোরেই চলছে। গভর্নিং কাউন্সিল ও ওয়ার্কিং কমিটি একসঙ্গে বসে টুর্নামেন্টটি কীভাবে সর্বোচ্চ মানে আয়োজন করা যায়, তা নিয়ে নিয়মিত বৈঠক করছে।
চট্টগ্রামে শুরু হবে ডব্লিউবিপিএলের খেলা। এরপর ঢাকায় চলে আসবে টুর্নামেন্ট। প্রথম পর্ব শেষে ১৪ এপ্রিল, পহেলা বৈশাখে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান। 
এর আগে ৩ থেকে ১৫ এপ্রিলের সূচি ভাবা হলেও চূড়ান্তভাবে ৪ এপ্রিল থেকে ম্যাচ শুরুর সিদ্ধান্ত হয়েছে। 
টুর্নামেন্টে থাকবে তিনটি দল। লিগ পর্বে একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে সব দল। সব মিলিয়ে প্রথম পর্বে হবে ছয়টি ম্যাচ, এরপর ফাইনাল। 
উদ্বোধনী ভেন্যু হিসেবে চট্টগ্রামকে বেছে নেওয়ার কারণ জানিয়েছেন রুবাবা। দীর্ঘদিন সেখানে নিয়মিত ম্যাচ হয়নি, তাই এই টুর্নামেন্ট নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছেন তিনি। পরে ঢাকায় চলে আসবে টুর্নামেন্ট।
খেলোয়াড় বাছাইয়ে নিলামের বদলে ড্রাফট পদ্ধতি অনুসরণ করা হবে। বিদেশি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে আইপিএলের মতোই নিয়ম রাখা হবে- একাদশে সর্বনিম্ন দুইজন, সর্বোচ্চ তিন থেকে চারজন বিদেশি থাকতে পারেন। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণ নিয়েও আশাবাদী বিসিবি। কয়েকজন পরিচিত বিদেশি ক্রিকেটার এরই মধ্যে আগ্রহ দেখিয়েছেন। ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণের প্রশ্নে রুবাবা স্পষ্ট করে বলেন, কোনো দেশের ওপর আলাদা নিষেধাজ্ঞা নেই। যে দল চাইবে এবং যে খেলোয়াড় আগ্রহ দেখাবেন, তাদের জন্য দরজা খোলা।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy