ইংলিশ ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের কিউবা মিচেল

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

নতুন ঠিকানা বেছে নিয়েছেন কিউবা মিচেল। ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব গ্লস্টার সিটি এফসিতে যোগ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ

2026-02-25T20:41:41+00:00
2026-02-25T20:41:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইংলিশ ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের কিউবা মিচেল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ৮২)
ইংলিশ ফুটবলেই ফিরলেন ‘বাংলাদেশের  কিউবা মিচেল
X

ইংলিশ ফুটবলেই ফিরলেন ‘বাংলাদেশের কিউবা মিচেল

নতুন ঠিকানা বেছে নিয়েছেন কিউবা মিচেল। ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব গ্লস্টার সিটি এফসিতে যোগ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে এই তরুণ মিডফিল্ডার লিখেছেন, নতুন দলের হয়ে শুরু করতে উন্মুখ হয়ে আছেন তিনি।
অনেক প্রত্যাশা নিয়ে বাংলাদেশে এসেছিলেন মিচেল। সান্ডারল্যান্ডের যুব দলে খেলা এই তরুণ গত বছরের জুলাইয়ে যোগ দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল লিগের দল বসুন্ধরা কিংসে। কিন্তু পারিশ্রমিক বকেয়া থাকায় গত ৩ জানুয়ারি কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি ফিরে যান জন্মভূমি ইংল্যান্ডে।
জ্যামাইকান বাবা ও বাংলাদেশি মায়ের সন্তান কিউবা বাংলাদেশের জার্সি গায়ে তোলেন গত নভেম্বরের, নেপালের বিপক্ষে ম্যাচে। পল্টনের জাতীয় স্টেডিয়ামে ওই ম্যাচে হামজা চৌধুরীর বদলি হিসেবে শেষ ১০ মিনিট খেলেন তিনি। এরপর ভারতের বিপক্ষে বাংলাদেশের ২২ বছর পর জেতা ম্যাচেও মাঠে ছিলেন কিউবা। এখন তিনি গ্লস্টারের হয়ে নতুন পথচলা শুরু করতে মুখিয়ে আছেন।
“আমি সেন্ট্রাল মিডফিল্ডে খেলি। নিজেকে একজন সৃজনশীল খেলোয়াড় হিসেবে দেখি, যে বল পায়ে রাখতে পছন্দ করে। তবে প্রয়োজনে রক্ষণাত্মক ভূমিকাও পালন করতে পারি। আমি মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
ক্লাবের ওয়েবসাইটে গ্লস্টার ম্যানেজার ডাফ উইলিয়ামস বলেছেন, মিচেলকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারাও।
“কিউবা একজন সেন্ট্রাল মিডফিল্ডার, যে মাঝমাঠে বিভিন্ন ভূমিকা রাখতে পারে। সে উদ্যোমী, তীব্র তাড়না নিয়ে খেলে এবং বল পায়ে সে দারুণ কিছু করতে পারে।”
“আমাদের সবার জন্য মৌসুমের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে আমি কিউবার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ হয়ে আছি। আমরা তাকে কেএমএম এনার্জি স্টেডিয়ামে স্বাগত জানাই।”







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy