সিকান্দার রাজা ফিরলেন সিংহাসনে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টি২০ অলরাউন্ডারদের শীর্ষস্থান নিয়ে দুইজনের লড়াইটা চলছে অনেকদিন ধরে। সেই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের সাইম আইয়ুবকে পেছনে ফেলে চূড়ায়

2026-02-25T21:04:31+00:00
2026-02-25T21:04:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিকান্দার রাজা ফিরলেন সিংহাসনে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৫৪)
 জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।
X

জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।

টি২০ অলরাউন্ডারদের শীর্ষস্থান নিয়ে দুইজনের লড়াইটা চলছে অনেকদিন ধরে। সেই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের সাইম আইয়ুবকে পেছনে ফেলে চূড়ায় জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। চলমান টি২০ বিশ্বকাপে নিজেদের সবশেষ দুই ম্যাচের পারফরম্যান্সে সিংহাসন পুনরুদ্ধার করেছেন রাজা।

টি২০ অলরাউন্ডারদের মধ্যে ২৯৪ রেটিং পয়েন্ট এক ধাপ এগোনো রাজার। খুব একটা পিছিয়ে নেই সাইম। দুইয়ে নেমে যাওয়া এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট ২৮১। সাইমকে পেছনে ফেলেই প্রথমবারের মতো টি২০ অলরাউন্ডারদের র‌্যাংকিং শীর্ষে উঠেছিলেন রাজা। পরে বিশ্বকাপের আগে তাকে সরিয়ে শীর্ষে ওঠেন সাইম। আসর শুরু হতেই সাইমকে পেছনে ফেলে চূড়ায় ফেরেন রাজা। পরে আবার সাইমের কাছেই শীর্ষস্থান তিনি। পালাবদলে এবার অভিজ্ঞ অলরাউন্ডার আবার ফিরলেন শীর্ষে।

গ্রুপ পর্বে শ্রীলংকাকে হারানোর পথে ৪৫ রান করেন রাজা। ওই ম্যাচের মতো সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও উইকেট পাননি তিনি। ক্যারিবিয়ানদের সঙ্গে করেন ২৭ রান।
এই পারফরম্যান্সে এই সংস্করণের ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়েও উন্নতি করেছেন রাজা। তিন ধাপ এগিয়ে যৌথভাবে ৫৯তম স্থানে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে। টি২০ ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার উপরে ভারতের আভিশেক শার্মা। যথারীতি দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। দুর্দান্ত ছন্দে থাকা পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তিন নম্বরে উঠে এসেছেন।

সেরা দশে আছে উল্লেখযোগ্য আরও কিছু পরিবর্তন। তিন ধাপ এগিয়ে এখন পাঁচ নম্বরে ভারতের ইশান কিষান। আর ১০ ধাপ উন্নতি করে নবম স্থানে দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুকেরও অগ্রগতি ১০ ধাপ, আছেন ১৮তম স্থানে। ভারতের শিভাম দুবে ১৩ ধাপ এগিয়ে এখন ২৮ নম্বরে।

জিম্বাবুয়ের বিপক্ষে ফিফটি করা শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েলের উন্নতি হয়েছে। পাঁচ ধাপ এগিয়ে ৪০ নম্বরে পাওয়েল, আর ১৬ ধাপ এগিয়ে ৪২তম স্থানে হেটমায়ার। দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার, ইংল্যান্ডের উইল জ্যাকস, ওয়েস্ট ইন্ডিজের শেরফেন রাদারফোর্ডও এগিয়েছেন তালিকায়।

বোলারদের র‌্যাঙ্কিংয়ের প্রথম দুই স্থানেও আসেনি বদল। আগের মতোই শীর্ষে ভারতীয় স্পিনার ভারুন চক্রবর্তী ও দুইয়ে আফগানিস্তানের রাশিদ খান। বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কর্বিন বশ। ২১ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তিনে এই পেসার।

উল্লেখযোগ্য আরও কিছু পরিবর্তন আছে সেরা দশে। দুই ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা এখন ষষ্ঠ স্থানে। আর ২৩ ধাপ উন্নতি করে তার পরেই ওয়েস্ট ইন্ডিজ পেসার ম্যাথু ফোর্ড। ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ সাত ধাপ এগিয়ে অষ্টম স্থানে।

বোলার তালিকায় আরও অগ্রগতি হয়েছে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন (৮ ধাপ) ও জর্জ লিন্ডা (২৩ ধাপ), ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোটি (১৭ ধাপ) ও শামার জোসেফ (১৮ ধাপ), ইংল্যান্ডের লিয়াম ডসন (২৩ ধাপ), অস্ট্রেলিয়ার জেভিয়ার বার্টলেট (১০ ধাপ), দুনিথ ওয়েলালাগে (২৩ ধাপ), পাকিস্তানের উসমান তারিক (৫৯ ধাপ) ও শাদাব খানের (১০ ধাপ)।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy