প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৬ পিএম (ভিজিট : ১৯৫)

X
নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আইডিয়াল টেকনিক্যাল ভোকেশনাল স্কুল এন্ড বিএম কলেজের শিক্ষক মন্ডলী।
বুধবার আত্রাই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে কলেজ অধ্যক্ষ মমিনুল হক সবুজসহ কলেজের শিক্ষকবৃন্দ এই শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম,
আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন রকেট। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল মান্নান, সম্পা রাণী কুণ্ডু, মোজাহার হোসেন, শহিদুল ইসলাম সাগর, ওয়াজেদুল হক মামুন, জাহাঙ্গীর আলম, আবু বক্কর সিদ্দিকী, ওয়াহিদা পারভীন, শাহাদৎ হোসেন প্রমুখ।