বিশ্বকাপ না জিতলেও বিশ্বসেরা রোনালদো : মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ স্পষ্ট জানিয়ে দিলেন-বিশ্বকাপ না জিতলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলার

2026-02-25T21:38:14+00:00
2026-02-25T21:38:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ না জিতলেও বিশ্বসেরা রোনালদো : মার্টিনেজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৮ পিএম   (ভিজিট : ৫৯)
 ক্রিশ্চিয়ানো রোনালদো
X

ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ স্পষ্ট জানিয়ে দিলেন-বিশ্বকাপ না জিতলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তার মতে, একটি ট্রফির ভিত্তিতে এত দীর্ঘ ও ঐতিহাসিক ক্যারিয়ারকে বিচার করা হলে তা হবে অবিচার।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মািির্টনেজ বলেন, বিশ্বকাপ জেতা অবশ্যই অসাধারণ অর্জন, কিন্তু সেটাই কোনো ফুটবলারের ক্যারিয়ারের একমাত্র মাপকাঠি হতে পারে না। রোনালদো ইতোমধ্যেই এমন এক উচ্চতায় পৌঁছেছেন, যেখানে তার প্রভাব, রেকর্ড এবং উত্তরাধিকার তাকে সর্বকালের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

৪০ পেরোনো রোনালদো নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে প্রস্তুতি নিচ্ছেন। ক্যারিয়ারে অসংখ্য লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ ও পাঁচটি ব্যালন ডি’অর জিতলেও বিশ্বকাপ ট্রফি এখনো অধরা। এই কারণেই ফুটবল ইতিহাসে তার অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়, বিশেষ করে লিওনেল মেসির সঙ্গে তুলনায়। ২০২২ সালে মেসির বিশ্বকাপ জয়ের পর অনেকেই তাকে সর্বকালের সেরা বলে ঘোষণা দেন।

তবে মার্টিনেজের মতে, রোনালদোর পেশাদারিত্ব, ফিটনেস ও ধারাবাহিক পারফরম্যান্স তাকে আলাদা মর্যাদায় নিয়ে গেছে। জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন—দলের ভেতরে রোনালদোর প্রভাব কতটা গভীর। তরুণ খেলোয়াড়দের জন্য তিনি শুধু সতীর্থ নন, বরং পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস।
গোলের সংখ্যাতেও রোনালদো অনন্য।

জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরো শক্ত করেছেন তিনি। সাম্প্রতিক ৩০ ম্যাচে ২৫ গোল তাঁর সেই ধারাবাহিকতার প্রমাণ। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাঁর মোট গোল ৯৬৪—আর মাত্র ৩৬ গোল হলেই পেশাদার ফুটবলে এক হাজার গোলের মাইলফলকে পৌঁছে যাবেন এই কিংবদন্তি।
:






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy