রাজধানীতে বাড়তে পারে দিনের তাপমাত্রা

বুলেটিন ডেস্ক

আবহাওয়া

রাজধানীতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়াও আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক

2026-02-26T10:25:52+00:00
2026-02-26T10:25:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে বাড়তে পারে দিনের তাপমাত্রা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৫ এএম   (ভিজিট : ৭২)
X

রাজধানীতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়াও আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। 

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা বাড়ার সম্ভবনা রয়েছে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিলো ৭৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে। আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy