প্রধানমন্ত্রীর সাথে নতুন মন্ত্রিসভার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার কার্যালয়ে

2026-02-26T11:07:08+00:00
2026-02-26T11:07:08+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর সাথে নতুন মন্ত্রিসভার বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ এএম   (ভিজিট : ৮২)
X

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার কার্যালয়ে প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠক।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)  সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কারসহ বেশ কিছু নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সকাল ১০টায় শুরু হওয়া এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যগণ এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আজকের বৈঠকের সবচেয়ে আলোচিত দিক ছিল প্রধানমন্ত্রীর অনাড়ম্বর উপস্থিতি। প্রথা ভেঙে প্রধানমন্ত্রী নিজেই নিজের ব্যাগ ও প্রয়োজনীয় ফাইলপত্র বহন করে সম্মেলন কক্ষে প্রবেশ করেন। তার এই আচরণ মন্ত্রিসভার সদস্যদের মাঝে এক নতুন বার্তা পৌঁছে দিয়েছে- তা হলো ‘সেবক হিসেবে কাজ করা, শাসক হিসেবে নয়।’






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy