মাদারীপুরে আধিপত্য বিস্তার: টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ‎ ‎

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

‎আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের নওহাটা বাজার এলাকায় স্থানীয় আইয়ুব আলী মাতুব্বর ও নাসির

2026-02-26T12:34:49+00:00
2026-02-26T12:34:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে আধিপত্য বিস্তার: টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ‎ ‎
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৪ পিএম   (ভিজিট : ৪৭)
X

 ‎আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের নওহাটা বাজার এলাকায় স্থানীয় আইয়ুব আলী মাতুব্বর ও নাসির হাওলাদার বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার ইফতারের পর এ সংঘর্ষ শুরু হয়।

 ‎প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১০ থেকে ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ‎

খবর পেয়ে র‍্যাব ও পুলিশের যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে। ‎মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, একটি ছোট শিশুকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। 

পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। ‎এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ‎ ‎






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy