বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে জেলে নিহত

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জলদুস্যদের গুলিতে কুতুবদিয়ার এক জেলে নিহত হয়েছেন। নিহত জেলের নাম শাহাদত হোছাইন (১৭)। তিনি

2026-02-26T12:47:27+00:00
2026-02-26T12:47:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে জেলে নিহত
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৭ পিএম   (ভিজিট : ১৩৬)
X

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জলদুস্যদের গুলিতে কুতুবদিয়ার এক জেলে নিহত হয়েছেন। নিহত জেলের নাম শাহাদত হোছাইন (১৭)। তিনি উত্তর ধূরুং ইউনিয়নের মনসুর আলী হাজীর পাড়া এলাকার মৃত মোঃ বাদশার ছেলে।

ট্রলারের মালিক জসিম উদ্দিন জানান, তিন দিন আগে শাহাদত হোছাইন এফবি আজুফা আকতার মানু ট্রলারে ১৯ জন মাঝিমাল্লার সঙ্গে মাছ ধরতে গিয়েছিল। বুধবার বিকেলে অন্য একটি ট্রলি থেকে খবর আসে, তাদের বোটে ডাকাতি হয়েছে এবং শাহাদত গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে অন্য একটি বোটে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন জানিয়েছেন, বিগত এক মাস ধরে সাগরে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। ডাকাতদের ভয়ে জেলেরা মাছ ধরতে যাচ্ছে না। তিনি নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিষয়টি জানালেও কোন সমাধান পাচ্ছেন না। নিরাপদে মাছ ধরার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুল হক জানিয়েছেন, নিহত জেলের মরদেহ কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy