ব্যারিস্টার সুমনের জামিনের খবর ও ছবি ভুয়া: ফ্যাক্টওয়াচ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন পাওয়ার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে শনাক্ত করেছে

2026-02-26T14:02:43+00:00
2026-02-26T14:02:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্যারিস্টার সুমনের জামিনের খবর ও ছবি ভুয়া: ফ্যাক্টওয়াচ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০২ পিএম   (ভিজিট : ৫৪)
X

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন পাওয়ার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে শনাক্ত করেছে স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘ফ্যাক্টওয়াচ’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে।

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি ফেসবুকে বেশ কিছু পোস্টে দাবি করা হয় যে ব্যারিস্টার সুমন জামিন পেয়েছেন। এসব পোস্টের সঙ্গে ব্যারিস্টার সুমনের কিছু ছবিও যুক্ত করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে তার জামিনের খবর প্রকাশিত হয়নি। এছাড়া পোস্টে ব্যবহৃত ছবিগুলো হয় পুরোনো, অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় কিছু গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এসব বিষয় নিয়মিত যাচাই করে সত্য তথ্য তুলে ধরা এবং গুজব প্রতিরোধে কাজ করছে ফ্যাক্টওয়াচ।
 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy