বাকেরগঞ্জে কলেজের জমি দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের সি,এন,বি ডিগ্রি কলেজের নিজস্ব জমি দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।গতক

2026-02-26T10:23:33+00:00
2026-02-26T10:23:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে কলেজের জমি দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৩ এএম   (ভিজিট : ৭৮)
X

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের সি,এন,বি ডিগ্রি কলেজের নিজস্ব জমি দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। 

গতক ২৪ ফেব্রুয়ারি স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট জোরপূর্বক কলেজের জমি দখল করে একটি দোকান ঘর নির্মাণ করে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতি ইউনিয়নের সি,এন,বি ডিগ্রি কলেজের পুরনো টিনশেড ভবনের  সীমানাভুক্ত জমির একটি অংশ প্রভাবশালী একটি মহল দখল করে সেখানে টিনশেড দোকানঘর নির্মাণ করেছে। বিষয়টি জানতে পেরে কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী প্রতিবাদ জানালেও কাজ বন্ধ হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

কলেজের প্রতিষ্ঠাতা জবেদা আলী খান জানান, প্রতিষ্ঠানের নামে রেকর্ডভুক্ত জমির ওপর ব্যক্তি উদ্যোগে কোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখল করে ব্যবসায়িক স্থাপনা গড়ে তোলা অত্যন্ত দুঃখজনক। নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজির পিতা অদুত ফরাজির নেতৃত্বে স্থানীয় অমুল্য নন্দীর দুই পুত্র অশোক নন্দী ও স্বপন নন্দী কলেজের নির্মাণাধীন বাউন্ডারির পিলার সহ দখল করে টিনশেড একটি দোকান ঘর নির্মাণ করেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব হালদার জানান, স্থানীয় অশোক নন্দী ও স্বপন নন্দীর সাথে কলেজের সম্পত্তি নিয়ে একটি মামলা চলমান রয়েছে। আদালতে মামলা চলমান থাকলেও গতকালকের তারা জোরপূর্ব কলেজের জমিতে একটি দোকান ঘর নির্মাণ করেছে। বিষয়টি কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আফরোজ কে জানানো হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় নিয়ামতি ইউনিয়নজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল শিক্ষাপ্রতিষ্ঠানের জমি রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy