শ্রীলংকান ক্রিকেটকে কুমার সাঙ্গাকারার সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টুর্নামেন্টে শ্রীলংকার সবশেষ শিরোপা জয়ের পর কেটে গেছে প্রায় এক যুগ। ২০১৪ টি২০ বিশ্বকাপ

2026-02-26T20:14:05+00:00
2026-02-26T20:14:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীলংকান ক্রিকেটকে কুমার সাঙ্গাকারার সতর্কবার্তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ৩০)
: একই ফ্রেমে শ্রীলংকান তিন গ্রেট ক্রিকেটার লাসিথ মালিঙ্গা, কুমার সাঙ্গাকারা (মাঝে) ও সানাৎ জায়াসুরিয়া-ইন্টারনেট
X

: একই ফ্রেমে শ্রীলংকান তিন গ্রেট ক্রিকেটার লাসিথ মালিঙ্গা, কুমার সাঙ্গাকারা (মাঝে) ও সানাৎ জায়াসুরিয়া-ইন্টারনেট

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টুর্নামেন্টে শ্রীলংকার সবশেষ শিরোপা জয়ের পর কেটে গেছে প্রায় এক যুগ। ২০১৪ টি২০ বিশ্বকাপ ট্রফি ঘরের তোলার পর আর কোনো প্রতিযোগিতার ফাইনাল তো দূরের কথা, শেষ চারেও খেলতে পারেনি তারা। আরেকটি বৈশ্বিক আসর থেকে দ্রুত বিদায় নেওয়ার পর শিখরে যেতে দেশের ক্রিকেটে শেকড় থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন লংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

বিশেষ করে লংকান কিংবদন্তির মতে, আধুনিক ক্রিকেট থেকে এখনও অনেক দূরে আছে শ্রীলংকা ক্রিকেট দল। বদলে যাওয়া ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে না পারলে বিশ্বে ক্রিকেটে লংকানদের গুরুত্ব হারানোর শঙ্কা দেখছেন তিনি।

চলমান টি২০ বিশ্বকাপের শুরুটা ভালোই হয় শ্রীলংকার। আয়ারল্যান্ড, ওমান ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে খেলা নিশ্চিত করে আসরের সহ-আয়োজকরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে বিব্রতকর এক হারের তেতো স্বাদ পায় তারা।

সুপার এইটে এসে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি শ্রীলংকা। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর বুধবার রাতে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয় তারা। ঘরের মাঠ কলম্বোতে ১৬৯ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং ধসে গুটিয়ে যায় স্রেফ ১০৭ রানে। তাতে এবারের আসর থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়।

যদিও চির-চেন আঙিনায় পরপর তিন ম্যাচ হার যেন মানতেই পারছেন না লংকান ক্রিকেটের সমর্থকরা। কিউইদের কাছে হারের পর মাঠেই ক্রিকেটারদের দুয়ো দেন তারা। ২০১৪ সালে টি২০ বিশ্বকাপে নিজেদের একমাত্র শিরোপা জয়ের পর টানা পাঁচ আসরে সেমিফাইনালের আগে বিদায় নিল শ্রীলংকা। আর ওয়ানডে বিশ্বকাপে ২০১১ সালের পর আর শেষ চারে খেলতে পারেনি লংকানরা।

শ্রীলংকা ক্রিকেট দলের এক যুগ আগের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন কুমার সাঙ্গাকারা। মিরপুরে ভারতের বিপক্ষে ফাইনালে রান তাড়ায় পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি। জেতেন ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

সাঙ্গাকারাদের সময়ে বিশ্ব ক্রিকেটে আধিপত্য ছিল শ্রীলংকার। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাঠে দাপট ছিল তাদের। ২০০৭ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ হয় তারা। আর ২০০৯, ২০১২ ও ২০১৪ টি২০ বিশ্বকাপে ফাইনালে খেলে দলটি। মাঝে ২০১০ আসরে খেলে সেমিফাইনালে।

কিন্তু এরপর যেন অতীতের কঙ্কাল হয়ে উঠেছে শ্রীলংকার ক্রিকেট। টানা পাঁচ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে না পারায় হতাশ সাঙ্গাকারা। নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের অনুভূতি তুলে ধরেন সাবেক কিপার-ব্যাটসম্যান। সঙ্গে দেশের ক্রিকেটের সব স্তরে কাজ শুরু করতে বলেন তিনি। তার মতে, একই ধারার চললে ভালো ফল আশা করা বোকামি ছাড়া কিছুই নয়।

কুমার সাঙ্গাকারা বলেন,‘ চারদিকে ভীষণ কষ্ট। সমর্থকরা বিধ্বস্ত, হতাশ, ক্ষুব্ধ। ক্রিকেটাররাও অনেক কষ্ট পাচ্ছে। এমন একটা ড্রেসিং রুমে আমিও ছিলাম। এটা সহজ নয়। তবে এই দায়িত্বের সঙ্গেই এসব আসে। দেশ ও দেশের মানুষের প্রতিনিধিত্ব করা যেমন বোঝা, তেমন বিশাল সম্মানেরও। সঠিক পথে ফেরার জন্য সব স্তরেই অনেক কাজ করতে হবে। বারবার একই কাজ করে আমরা ভিন্ন ফল আশা করতে পারি না, যেখানে আমাদের চারপাশের ক্রিকেট বিশ্ব খুব দ্রুত বদলাচ্ছে। আমরা এর সঙ্গে মানিয়ে নিতে পারিনি, আর এতে আমরা অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে আছি।’

চলমান টি২০ বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলংকা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy