সাকিবের মামলা নিষ্পত্তিতে সরকারের হস্তক্ষেপ চান পাইলট

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। তার ক্যারিয়ার, রাজনীতিতে সম্পৃক্ততা ও সাম্প্রতিক মামলার প্রসঙ্গ ঘিরে চলমান

2026-02-26T20:32:02+00:00
2026-02-26T20:32:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাকিবের মামলা নিষ্পত্তিতে সরকারের হস্তক্ষেপ চান পাইলট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ৪১)
খালেদ মাসুদ পাইলট ও সাকিব আল হাসান-ফাইল ছবি
X

খালেদ মাসুদ পাইলট ও সাকিব আল হাসান-ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। তার ক্যারিয়ার, রাজনীতিতে সম্পৃক্ততা ও সাম্প্রতিক মামলার প্রসঙ্গ ঘিরে চলমান বিতর্কে এবার কথা বলেছেন দেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। 

বৃহস্পতিবার গণমাধ্যমে কথা বলতে গিয়ে পাইলট স্পষ্ট করে জানান, তিনি সাকিবের বড় ভক্ত। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খালেদ মাসুদ পাইলট হিসেবে বলতে পারি, আমি সাকিবের অনেক বড় ভক্ত। আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল। সে হয়তো খেলা অবস্থায় কোনো একটা (রাজনৈতিক) দলের সাথে জড়িত হয়েছিল, হয়তো সে ছয় মাসের জন্য একটা ভুল করেছিল। কিন্তু আমি মনে করি যে কোনো খেলোয়াড়েরই যখন সে জাতীয় দলে খেলবে, তার কোনো রাজনীতির সাথে জড়িত থাকা উচিত না।’

সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়েও প্রশ্ন তোলেন পাইলট। আর এই বিষয়টি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় ভুল করে ফেলেছে মানুষ মাত্রই ভুল হয়। অনেক কম বয়স। সেটা এমন কিছু করে নাই। আর মামলার ব্যাপারে আমি যতদূর জানি ব্যক্তিগতভাবে যে একটা মার্ডার মামলায় তাকে একটা আসামি করা হয়েছে।

তিনি আরও যোগ করেন,‘আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়। কিন্তু আমি বলব যে আমার ব্যক্তিগত মতামত যে একজন রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব মানে সন্দিহান মনে হয় এবং আমার কাছে মনে হয় না যে ভালো জিনিস।’

অভিযোগের সুষ্ঠু তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। পাইলট বলেন, ‘তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে ব্যক্তিটা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তার একটা সঠিক সমাধান হওয়া উচিত যে ঐ ব্যক্তি কোন ভিত্তিতে তাকে মামলা করেছিলেন। হয়তো রাজনৈতিক মামলা আলাদা কিন্তু তার নামে যেটা হয়েছে আমি মনে করি যে ব্যক্তি ভুল মামলা করেছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy