বঙ্গোপসাগরে ৪২ যুদ্ধজাহাজ নিয়ে ভারতের বিশাল মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক সামুদ্রিক মহড়া ‘মিলান ২০২৬’ শেষ হয়েছে। বঙ্গোপসাগরে সপ্তাহব্যাপী এ মহড়ায় ৪২টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং

2026-02-26T22:10:32+00:00
2026-02-26T22:10:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বঙ্গোপসাগরে ৪২ যুদ্ধজাহাজ নিয়ে ভারতের বিশাল মহড়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১০ পিএম   (ভিজিট : ৪৮২)
X

ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক সামুদ্রিক মহড়া ‘মিলান ২০২৬’ শেষ হয়েছে। বঙ্গোপসাগরে সপ্তাহব্যাপী এ মহড়ায় ৪২টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং ২৯টি সামরিক উড়োজাহাজ অংশ নেয়। বন্ধুত্বপূর্ণ ১৮টি দেশের নৌজাহাজও এতে অংশগ্রহণ করে। 

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‘ক্যামারাডারি, কো-অপারেশন, কোলাবোরেশন’ প্রতিপাদ্যে আয়োজিত এ মহড়ার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত-এর ডেকে। এটি অনুষ্ঠিত হয় বিশাখাপত্তনম উপকূলের কাছে।

ভারতীয় নৌবাহিনী জানায়, এবারের মিলান মহড়া অভূতপূর্ব পরিসরে আয়োজন করা হয়েছে, যার লক্ষ্য ছিল বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করা।

মহড়ায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নজরদারি উড়োজাহাজও অংশ নেয়। প্রথমে ‘হারবার ফেজ’-এ দ্বিপাক্ষিক বৈঠক, আন্তর্জাতিক সামুদ্রিক সেমিনার ও বিশেষজ্ঞদের আলোচনা অনুষ্ঠিত হয়।

পরবর্তী ‘সি ফেজ’-এ উচ্চমাত্রার সামরিক অনুশীলন পরিচালিত হয়। এতে সমন্বিত আকাশ প্রতিরক্ষা, সাবমেরিনবিরোধী যুদ্ধকৌশল, সামুদ্রিক বাধা অভিযান, যোগাযোগ মহড়া এবং ক্রস-ডেক ফ্লাইং অপারেশন অন্তর্ভুক্ত ছিল। লাইভ ফায়ারিং অনুশীলনে কামান ও অ্যান্টি-এয়ারক্রাফট অস্ত্রের ব্যবহার করা হয়। অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনী যৌথভাবে পরিকল্পনা করে বিভিন্ন মিশন সফলভাবে সম্পন্ন করে।

‘বন্ধুত্ব, সহযোগিতা ও সমন্বয়’- এই প্রতিপাদ্যে আয়োজিত মিলান ২০২৬-এ নজিরবিহীন পরিসরে অংশগ্রহণ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। তাদের ভাষ্য, বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করাই ছিল এই মহড়ার উদ্দেশ্য।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy