জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. এলখরেইজি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া, পররাষ্ট্রমন্ত্রী ড. ভারসেন ওহানেস ভার্তান আঘাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদৌ এনজির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠেয় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বুধবার (২৫ ফেব্রুয়ারি) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।