আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের ডুরান্ড লাইনে পাকিস্তানের একটি সেনাচৌকিতে হামলার জেরে আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। ‘অপারেশন

2026-02-27T12:00:12+00:00
2026-02-27T12:00:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ১০৬)
X

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের ডুরান্ড লাইনে পাকিস্তানের একটি সেনাচৌকিতে হামলার জেরে আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। ‘অপারেশন গজব-লিল হক’ নামের এই অভিযানের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আপনাদের সঙ্গে আমাদের কেবল যুদ্ধ হবে। পাকিস্তানের সেনাবাহিনী সাগর থেকে ভেসে আসেনি। আমরা আপনাদের প্রতিবেশী আপনাদের কর্মকাণ্ড আমরা খুব ভালোভাবে জানি।”

প্রতিরক্ষামন্ত্রীর ওই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)।

আজ শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে এক্সে দেওয়া আরেক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, রাত ৩টা ৪৫ মিনিট থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু হয়েছে। অভিযানে পিএএফ ও পাকিস্তান আর্মি অংশ নিচ্ছে। তার দাবি, কাবুল, পাকতিয়া ও কান্দাহারের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

মোশাররফ জাইদির দাবি অনুযায়ী, অভিযানে কাবুল, পাকতিয়া ও কান্দাহারের ২৭টি সেনাচৌকি ধ্বংস এবং ৯টি চৌকি দখল করা হয়েছে। পাশাপাশি আফগান সেনাবাহিনীর দুটি সদর দপ্তর, তিনটি ব্রিগেড সদর দপ্তর, দুটি গোলাবারুদের ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদর দপ্তর, দুটি সেক্টর সদর দপ্তর, ৮০টিরও বেশি ট্যাংক এবং বিপুলসংখ্যক আর্টিলারি ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করা হয়েছে।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটি লক্ষ্য করে ওই অভিযান চালানো হয় এবং নিহতরা টিটিপির সদস্য। তবে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার দাবি করে, জঙ্গি ঘাঁটি নয়, বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে।

সাম্প্রতিক ঘটনায় বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী ডুরান্ড লাইনে অবস্থিত সেনাচৌকিগুলোতে হামলার অভিযোগ ওঠে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া বার্তায় হামলার দায় স্বীকার করে জানান, তাদের বাহিনী নাইট ভিশন ও লেজার-নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করেছে।

সীমান্তে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করার ঘোষণা দেয়। দুই দেশের পক্ষ থেকেই পাল্টাপাল্টি দাবি করা হচ্ছে। পরিস্থিতি ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy