রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প হয়

2026-02-27T13:56:04+00:00
2026-02-27T14:38:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৬ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ২:৩৮ পিএম  (ভিজিট : ৫২৭)
X

রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে উরোপিয়ান মেডিটারিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ূন আখতার জানান, পরপর দুই দফায় কম্পন অনুভূত হয়েছে। তিনিও উৎপত্তিস্থল সাতক্ষীরা বলে উল্লেখ করেন।

সাতক্ষীরার মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে। মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান। এ ছাড়াও খুলনা, কুষ্টিয়া, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া থেকেও ভূমিকম্প টের পাওয়া গেছে বলে জানা গিয়েছে।   

ভূমিকম্পটি বেলা ১টা ৫৪ মিনিটের দিকে অনুভূত হয় এবং কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মানুষ কম্পন টের পান।

ভারতের পশ্চিমাঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। তাদের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রিখটার স্কেলে প্রায় ৫ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy