সাকিবের ভক্তরা ‘মব’ করে দুদকে অভিযোগ দিয়েছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাকিব আল হাসানের ভক্তরা দুর্নীতি দমন কমিশনে (দুদক) মব করে অভিযোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির

2026-02-27T19:22:20+00:00
2026-02-27T19:22:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাকিবের ভক্তরা ‘মব’ করে দুদকে অভিযোগ দিয়েছে: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ২১৫)
X

সাকিব আল হাসানের ভক্তরা দুর্নীতি দমন কমিশনে (দুদক) মব করে অভিযোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরে এনসিপির ইফতার মাহফিল শেষে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার কারণে তার ভক্তরা দুদকে মব সৃষ্টি করে। খেলতে না দেওয়া যদি অপরাধ হয়, তাহলে আমি অপরাধী।’

​এর আগে, দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে ক্রিকেটার সাকিব আল হাসানের একদল ভক্ত। 

দুদক সূত্র জানায়, দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানান। বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে দুদকের সংশ্লিষ্ট বিভাগ অনেকটা বাধ্য হয়ে অভিযোগটি গ্রহণ করে।

​নাম প্রকাশ না করা শর্তে দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, একদল লোক এসে কার্যালয়ের ভেতরে হট্টগোল করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ গ্রহণে বাধ্য করেছে। বেনামে দায়ের করা অভিযোগটি পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy