ব্রাজিলিয়ান লিগে জোড়া গোলে সমালোচকদের জবাব দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ব্রাজিলিয়ান লিগে বল পায়ে জাদু দেখালেন নেইমার জুনিয়র। বৃহস্পতিবার রাতে ভাস্কো দা গামার বিপক্ষে জোড়া গোল করে সান্তোসকে

2026-02-27T20:09:42+00:00
2026-02-27T20:09:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্রাজিলিয়ান লিগে জোড়া গোলে সমালোচকদের জবাব দিলেন নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম   (ভিজিট : ৫৬)
 ব্রাজিলিয়ান লিগে জোড়া গোলের পর দারুণ উচ্ছ্বসিত নেইমার জুনিয়র-ইন্টারনেট
X

ব্রাজিলিয়ান লিগে জোড়া গোলের পর দারুণ উচ্ছ্বসিত নেইমার জুনিয়র-ইন্টারনেট

ব্রাজিলিয়ান লিগে বল পায়ে জাদু দেখালেন নেইমার জুনিয়র। বৃহস্পতিবার রাতে ভাস্কো দা গামার বিপক্ষে জোড়া গোল করে সান্তোসকে ২-১ ব্যবধানে জিতিয়েছেন এই তারকা ফরোয়ার্ড। চতুর্থ রাউন্ডের এই জয়ে সান্তোসের আক্রমণে নেতৃত্ব দেন নেইমার। ম্যাচের পর সমালোচকদের জবাবও দেন তিনি।

সামনের বিশ্বকাপে ব্রাজিল দলে ফেরা নিয়ে যে চাপ তৈরি হয়েছে, সেটিও উঠে আসে তার কথায়। স্পোরটিভিকে নেইমার বলেন, ‘গত সপ্তাহে তারা বলেছিল আমি নাকি বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়। আজ আমি দুটি গোল করেছি, এটাই গুরুত্বপূর্ণ। এটাই ফুটবল। 

একদিন আপনি খারাপ, বা অনেকে বলে অবসর নেওয়া উচিত। পরদিন আবার বলে আপনাকে বিশ্বকাপে যেতেই হবে।’ তিনি আরও বলেন, ‘আমি নিজেকে সেরা অবস্থায় নেওয়ার জন্য চেষ্টা করেছি। এটা ছিল বছরের তৃতীয় ম্যাচ, আর পূর্ণ ৯০ মিনিট খেললাম মাত্র দ্বিতীয়বার। শেষ দিকে কিছুটা পেশিতে টান ধরেছিল, তবে এটা ম্যাচেরই অংশ।’

২০২৬ সালের শুরুতে অস্ত্রোপচারের পর সম্প্রতি মাঠে ফেরেন নেইমার। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছেন, পুরোপুরি ফিট থাকলে বিশ্বকাপের দলে বিবেচনায় থাকবেন এই ফরোয়ার্ড।

ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোল করেন সান্তোসের ১০ নম্বর জার্সিধারী নেইমার। গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে নাচের ভঙ্গিতে উদযাপন করেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফে দুই লেগেই গোল করার পর ভিনিসিয়ুস জুনিয়র যে ভঙ্গিতে উদযাপন করেছিলেন, সেটিই অনুসরণ করেন এই ব্রাজিলিয়ান।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে সমতায় ফেরে ভাস্কো দা গামা। তবে দ্বিতীয়ার্ধে আবারও জাল খুঁজে নেন নেইমার। তার দ্বিতীয় গোলেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় সান্তোস।

উৎসবমুখর পরিবেশের মাঝেই এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ভাস্কোর মিডফিল্ডার থিয়াগো মেন্দেসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান নেইমার। ২০২০ সালে লিওঁর বিপক্ষে পিএসজির হয়ে খেলতে গিয়ে মেন্দেসের চ্যালেঞ্জে গুরুতর চোট পেয়েছিলেন নেইমার। সেই ঘটনার রেশও আলোচনায় আসে।

আর এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘সে সব সময় ঝামেলা করতে চায়, শক্তিশালী সাজতে চায়। পিএসজিতে সে আমাকে একবার গুরুতর চোট দিয়েছিল। আজও আমাকে হুমকি দিয়েছে। তার আচরণ একই রকম।’

ডিসেম্বর ২০২৫ সালে জুভেনতুদে বিপক্ষে দুই গোল করার পর এবারই প্রথম গোল পেলেন নেইমার। নতুন বছরে গোলশূন্যতা কাটিয়ে জোড়া গোলে ফিরলেন তিনি। বিশ্বকাপের আগে নিজেকেও চিনিয়েছেন এই তারকা।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy