ইন্টার মায়ামির জয়ে মেসির গোল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

প্রীতি ম্যাচে ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেনডিয়েন্টে ডেল ভ্যালেকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত ম্যাচে মায়ইমর হয়ে

2026-02-27T20:27:26+00:00
2026-02-27T20:27:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইন্টার মায়ামির জয়ে মেসির গোল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ৯০)
ইন্টার মায়ামির হয়ে গোল করলেন লিওনেল মেসি
X

ইন্টার মায়ামির হয়ে গোল করলেন লিওনেল মেসি

প্রীতি ম্যাচে ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেনডিয়েন্টে ডেল ভ্যালেকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত ম্যাচে মায়ইমর হয়ে গোল করেন লিওনেল মেসি এবং সান্তিয়াগো মোরালেস। এর মাধ্যমে দলটি তাদের প্রাক-মৌসুম প্রস্তুতি সফর শেষ করল।

মূলত ১৩ ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার কথা থাকলেও মেসির হ্যামস্ট্রিং চোটের কারণে তা স্থগিত করা হয়। ইতোমধ্যে মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম শুরু করেছে ইন্টার মায়ামি, যেখানে তারা উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির কাছে ৩-০ গোলে হারে। তবুও পুয়ের্তো রিকোর সমর্থকদের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করতে পরে ম্যাচটি আয়োজন করে মায়ামি।

ম্যাচ স্থগিত হওয়ার আগে এক ভিডিও বার্তায় মেসি বলেন, পুয়ের্তো রিকোর মানুষ এবং যারা অনুশীলন সেশন ও ম্যাচ দেখতে আসবেন, তাদের উদ্দেশ্যে আমি এই বার্তাটি দিতে চেয়েছিলাম। পরবর্তীতে ক্লাব নিশ্চিত করে যে ২৬ ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে, যদিও তখন এমএলএস নিয়মিত মৌসুম চলমান ছিল।

ইন্টার মায়ামির হেড কোচ জাভিয়ের মাসচেরানো জানান, ইন-স্টেট প্রতিদ্বন্দ্বী অরলান্ডো সিটির বিপক্ষে ম্যাচের মাত্র ৭২ ঘণ্টা আগে হলেও তিনি পুরো স্কোয়াড ব্যবহার করবেন। তিনি বলেন, এই ম্যাচটি মূলত যেসব খেলোয়াড় মৌসুমের প্রথম ম্যাচে কম সময় পেয়েছেন, তাদের সুযোগ করে দিতেই আয়োজন করা হয়েছে।

সেই পরিকল্পনা অনুযায়ী লুইস সুয়ারেজ, রোক্কো রিওস নোভো, মোরালেস ও ফাকুন্দো মুরাসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে শুরুর একাদশে রাখা হয়, যারা এলএএফসির বিপক্ষে খুব কম বা একেবারেই খেলেননি। বিরতির পর মাঠে নামেন মেসি, সঙ্গে নিয়মিত একাদশের খেলোয়াড় রদ্রিগো দে পল ও তেলাসকো সেগোভিয়া।

পেনাল্টি থেকে গোল করে মেসি দর্শকদের উচ্ছ্বাস কুড়ান। তিনি বল ছোঁয়ার প্রতিবারই গ্যালারিতে করতালির ঝড় ওঠে। ম্যাচের শেষ মুহূর্তে কয়েকজন সমর্থক মাঠে ঢুকে পড়েন; তাদের মধ্যে দুজন আবার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে সেলফিও তুলতে পারেন।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy