সিডনির বৈরী আবহাওয়ায় মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে বাংলাদেশের মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

নারী এশিয়ান কাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন চীন ও শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে

2026-02-27T21:34:14+00:00
2026-02-27T21:34:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিডনির বৈরী আবহাওয়ায় মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে বাংলাদেশের মেয়েদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম   (ভিজিট : ৮২)
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুশীলন করেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা
X

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুশীলন করেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা

নারী এশিয়ান কাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন চীন ও শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মাঠের বাইরেও একটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে আফিদা, আলপিদের। সেটি অস্ট্রেলিয়ার পরিবর্তনশীল আবহাওয়া।

সিডনিতে পৌঁছে প্রথম কয়েক দিন তীব্র গরমের মধ্যে অনুশীলন করতে হয়েছে দলকে। দেশের তুলনায় ভিন্ন পরিবেশে দুপুর ও বিকেলের কড়া রোদ ফুটবলারদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। দলীয় সূত্র জানিয়েছে, অনুশীলনের সময় উচ্চ তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দ্রুত বদলে যায়। সপ্তাহের মাঝামাঝি হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে টানা বৃষ্টি শুরু হয়। ঠান্ডা হাওয়ায় তাপমাত্রাও নেমে আসে। একই শহরে কয়েক দিনের ব্যবধানে গরম থেকে শীতল ও বৃষ্টিভেজা আবহাওয়া দলটির জন্য নতুন অভিজ্ঞতা।

বাংলাদেশ দল ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে সিডনিতে পৌঁছানোর পর থেকে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে অনুশীলন চালিয়ে যাচ্ছে। স্থানীয় একটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পর একদিন হালকা রিকভারি সেশন হিসেবে সুইমিং করেছে ফুটবলাররা।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন দলের চিকিৎসক। টুর্নামেন্ট শুরুর তিন দিন আগে দল এএফসি নির্ধারিত অফিসিয়াল হোটেলে উঠবে। ১ মার্চ থেকে শুরু হবে নারী এশিয়ান কাপের আনুষ্ঠানিক কার্যক্রম। আবহাওয়ার এই তারতম্যের মধ্যেই প্রস্তুতি চূড়ান্ত করছে বাংলাদেশ।

কঠিন প্রতিপক্ষের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের সঙ্গেও মানিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।মাঠের লড়াইয়ের আগে সিডনির আবহাওয়া বাংলাদেশের নারীদের জন্য এক অঘোষিত পরীক্ষায় পরিণত হয়েছে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy