সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি যাওয়ার সঙ্গে হবে মামলা: আইনমন্ত্রীর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে তার শুধু চাকরিই যাবে না বরং তার বিরুদ্ধে মামলাও হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন

2026-02-28T11:59:57+00:00
2026-02-28T11:59:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি যাওয়ার সঙ্গে হবে মামলা: আইনমন্ত্রীর হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৯ এএম   (ভিজিট : ২৫৯)
X

কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে তার শুধু চাকরিই যাবে না বরং তার বিরুদ্ধে মামলাও হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

আজ শনিবার  (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের অফিসে তিনি এ কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, ‘সংবিধানে ১৩৩টি বিল আছে প্রত্যেকটি অধ্যাদেশই আমরা বাস্তবায়ন করবো।’

যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত হবে তাদের শুধু চাকরীই যাবে, তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে জেল হাজতে নেওয়া হবে। কারণ আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি। জনগনের জন্য বরাদ্দকৃত টাকা কড়াইগন্ডায় বুঝে নেওয়া হবে। কেও যদি এক পায় পয়সা কমিশন বানিজ্যও করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের হুসিয়ারি দেন।

মাগুরার আছিয়া ধর্ষণের রেফারেন্স দিয়ে তিনি বলেন, ‘এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত তারাসহ যারা সহযোগিতা করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর।’

আইনমন্ত্রী শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সংসদ সদস্য ও জেলায় কর্মরত সরকারী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মতবিনিময় সভায় সংসদ সদস্য আলী আজম মোঃ আবু কবর, সংসদ সদস্য মতিয়ার রহমান, সংসদ সদস্য আবু তালেব, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ ও পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলায় কর্মরত সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy