পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকাস্থ পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (পিডাব্লিউএ) ১৭ তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল ২৭ শে ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার অনফায়ার

2026-02-28T13:13:22+00:00
2026-02-28T13:13:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৩ পিএম   (ভিজিট : ১০১)
X

ঢাকাস্থ পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (পিডাব্লিউএ) ১৭ তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল ২৭ শে ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার অনফায়ার থাই চাইনিজ রেস্টুরেন্ট,রিং রোড, মোহাম্মদপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে,পবিত্র রমজানুল মোবারকের এই বরকতময় মাসে ঢাকাস্থ পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন (পিডাব্লিউএ ) এর পক্ষ থেকে ১৭ তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দীর্ঘ ২৩ বছর ধরে একতা,ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার পথে এই পরিবার একসাথে এগিয়ে চলেছে। এই মাইলফলক মুহূর্তে পরিবারের  সকল সদস্য কে সাথে নিয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেই তাঁদের এই আয়োজন।

জানা যায়,ঢাকাস্থ পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডাঃ মোসাদ্দেক হোসেন,রেলওয়ের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ইঞ্জিনিয়ার আনোয়ারুল কবীর,সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ তোজাম্মেল হক,মাইক্রোফাইবার গ্রুপের নির্বাহী পরিচালক সরদার রশীদ আহমেদ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক ফজলুল হক,অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবু সাঈদ,বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্সের উপ-ব্যবস্হাপনা পরিচালক নুর আলম সরদার,যুগ্ম-সচিব রফিকুল হাসান,উপ-সচিব এ টি এম শরিফুল আলম,উপ-সচিব আসাদুজ্জামান শামীম,অবসরপ্রাপ্ত উপ-সচিব আখতার হোসেন,সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজিদুর রহমান,সাবেক ব্যাংকার শাহ আলম,ডাঃ মোফাক্ষারুল ইসলাম,সহকারী অধ্যাপক ডাঃ রনদা প্রসাদ রায়,জননেতা নূরুল হুদা বাবু,মিথুন হক সহ ঢাকায় বসবাসরত পার্বতীপুরের অধিবাসীরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এ টি এম তরিকুল আলম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy