অবশেষে কবি মোহন রায়হান বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কবি মোহন রায়হান অবশেষে বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন। আগামী ২ মার্চ তার হাতে পুরস্কার দেওয়া হবে বলে সাংস্কৃতিক

2026-02-28T13:19:50+00:00
2026-02-28T13:23:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবশেষে কবি মোহন রায়হান বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৯ পিএম  আপডেট: ২৮.০২.২০২৬ ১:২৩ পিএম  (ভিজিট : ৪৯)
X

কবি মোহন রায়হান অবশেষে বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন। আগামী ২ মার্চ তার হাতে পুরস্কার দেওয়া হবে বলে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাংস্কৃতিক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আফসানা মিমি এই তথ্য জানিয়েছেন।

আফসানা মিমি বলেন, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগসমূহ পর্যালোচনান্তে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২ মার্চ সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে।




  বিষয়:   কবি মোহন রায়হান  বাংলা একাডেমি  পুরস্কার  সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy