পোরশায় নারী কৃষকের বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় আলেপনুর বেগম (৫৪) নামে এক নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট করায় আইনগত ব্যবস্থার

2026-02-28T13:16:05+00:00
2026-02-28T13:16:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পোরশায় নারী কৃষকের বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট
আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৬ পিএম   (ভিজিট : ৮৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নওগাঁর পোরশায় আলেপনুর বেগম (৫৪) নামে এক নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট করায় আইনগত ব্যবস্থার জন্য ইউএনও বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী। 

২৫ ফেব্রুয়ারি তিনি ওই অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী আলেপনুর পোরশা উপজেলার চকবিষ্ণুপুর মৌজার ২ একর জমি বৈধ ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে দির্ঘ্যদিন ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। হঠাৎ জমি নিজেদের দাবী করে চকবিষ্ণপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে হাসান আলী (৩০), শফিকুল ইসলাম (৫৫), ইমরান (৩৫) ও হোসেন (৩০) তাদের দলবল নিয়ে জমির মালিক আলেপনুরকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এছাড়াও উল্লেখিত ব্যক্তিরা গত ২২ ফেব্রæয়ারী ওই জমিতে বিষ প্রয়োগ করিয়া ক্ষতিসাধন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

এতে আলেপনুরের ২ একর জমিতে নতুন রোপিত বোরো ধান বিনষ্ট হয়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে। বিষয়টি জানতে পেয়ে ওই নারী কৃষক ২৫ ফেব্রæয়ারী সকালে ঘটনা স্থলে গিয়ে জমির ধান বিনষ্ট হয়ে গেছে বলে দেখতে পান। 

এমতবস্থায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার পরিবারের পরামর্শে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পোরশা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও রাকিবুল ইসলাম এবিষয়ে একটি অভিযোগপত্র পেয়েছেন এবং স্থানীয় নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে যাছাইপূর্বক গ্রাম আদালতে মাধ্যমে মামলা নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy