মেসিরা হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা পাচ্ছে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইন্টার মিয়ামি ২০২৫ সালে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতে ইতিহাস গড়েছেবিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির জাদুতে।

2026-02-28T13:39:06+00:00
2026-02-28T13:39:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেসিরা হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা পাচ্ছে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৯ পিএম   (ভিজিট : ৯৪)
মেসিরা হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা পাচ্ছে
X

মেসিরা হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা পাচ্ছে

ইন্টার মিয়ামি ২০২৫ সালে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতে ইতিহাস গড়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির জাদুতে। ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এই ঐতিহাসিক জয় উদযাপন করতে দলটি এখন যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসে। 

আগামী ৫ মার্চ (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর সঙ্গে দেখা করবে পুরো দল। ক্লাব সূত্র নিশ্চিত করেছে, দলের সবাই উপস্থিত থাকবে। অর্থাৎ দলের অধিনায়ক লিওনেল মেসিও থাকবেন, এটা হবে মেসির প্রথম হোয়াইট হাউস সফর।

আগে ২০২৫ সালের জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন মেসিকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে মেসি যেতে পারেননি। এবার ট্রাম্পের সঙ্গে দেখা, ফুটবল ফ্যানদের জন্য সত্যিই একটা স্পেশাল মুহূর্ত!

ইন্টার মিয়ামি ৭ মার্চ ডিসি ইউনাইটেডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে। তাই তারা দুই দিন আগে ওয়াশিংটন ডিসিতে পৌঁছে হোয়াইট হাউসে যাবে।

এটা আমেরিকান খেলার একটা পুরনো ঐতিহ্য, চ্যাম্পিয়ন দল প্রেসিডেন্টের কাছে অভিনন্দন নেয়। প্রথমবার ১৮৬৯ সালে সিনসিনাতি রেড স্টকিংস প্রেসিডেন্ট ইউলিসিস গ্রান্টের সঙ্গে দেখা করেছিল। এমএলএস-এ প্রথম দল ডিসি ইউনাইটেড ১৯৯৮ সালে গিয়েছিল।

ইন্টার মিয়ামির কোওনার ডেভিড বেকহ্যামও ২০১২ সালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সঙ্গে হোয়াইট হাউসে গিয়েছিলেন। প্রেসিডেন্ট বারাক ওবামা তার দুই মেয়াদে সাতবার এমএলএস চ্যাম্পিয়নদের স্বাগত জানিয়েছিলেন।

এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভালো সম্পর্ক আছে। গত নভেম্বরে তিনি রোনালদোকেও হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছিলেন।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy