পাকিস্তান বিমানবাহিনীর হামলায় আফগানিস্তানে নিহত ২৭৪, আহত ৪০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের ২২টি সামরিক লক্ষ্যবস্তুতে রাতভর বিমান হামলা চালিয়েছে। এ হামলায় কমপক্ষে ২৭৪ তালেবান যোদ্ধা নিহত এবং

2026-02-28T14:51:05+00:00
2026-02-28T14:51:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তান বিমানবাহিনীর হামলায় আফগানিস্তানে নিহত ২৭৪, আহত ৪০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫১ পিএম   (ভিজিট : ১৩৫)
X


পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের ২২টি সামরিক লক্ষ্যবস্তুতে রাতভর বিমান হামলা চালিয়েছে। এ হামলায় কমপক্ষে ২৭৪ তালেবান যোদ্ধা নিহত এবং ৪০০-এর বেশি আহত হয়েছে বলে পাকিস্তান সামরিক সূত্র দাবি করেছে।

 দুই দেশের সীমান্তে চলমান তীব্র সংঘর্ষের মধ্যে এই হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ‘গজব আল-হক’ অভিযানের মাধ্যমে সীমান্তবর্তী অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, অভিযানে ৮৩টি আফগান সীমান্ত চৌকি ধ্বংস এবং ১৭টি দখল করা হয়েছে। প্রাথমিক হিসাবে ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও আর্টিলারি ইউনিটও ধ্বংস হয়েছে। সংঘর্ষে পাকিস্তানের অন্তত ১২ সেনা নিহত হয়েছেন।



অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, পাকিস্তানের ভেতরে ড্রোন হামলায় তারা সফল হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে।

এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগান সরকারের বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধ ঘোষণা করেন। তিনি বলেন, কূটনৈতিক সব চেষ্টা ব্যর্থ হওয়ার পরই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আফগান তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, তারা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য প্রস্তুত।


আন্তর্জাতিক মহলেও এই ঘটনার বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান দুই দেশকে সংলাপের আহ্বান জানিয়েছেন। ভারত পাকিস্তানের হামলার নিন্দা জানিয়ে আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। আঞ্চলিক কয়েকটি দেশ মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতি হয়েছে। ২০২৫ সালের অক্টোবর থেকে সীমান্ত বন্ধ রয়েছে এবং ওই সময় সংঘর্ষে দুইপক্ষের অন্তত ৭০ জন নিহত হয়েছিল। কাতার ও তুরস্কের মধ্যস্থতা সত্ত্বেও স্থায়ী সমাধান সম্ভব হয়নি। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড থেকে সশস্ত্র গোষ্ঠী সীমান্তে হামলা চালাচ্ছে, যা কাবুল অস্বীকার করেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy