ইরানের পাল্টা হামলা, আবুধাবির পর দুবাইয়ে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিকট বিস্ফোরণের পর দুবাইয়েও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার ইরানের বিভিন্ন জায়গায় একযোগে হামলা

2026-02-28T15:56:23+00:00
2026-02-28T16:14:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানের পাল্টা হামলা, আবুধাবির পর দুবাইয়ে বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৬ পিএম  আপডেট: ২৮.০২.২০২৬ ৪:১৪ পিএম  (ভিজিট : ১৫০)
X

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিকট বিস্ফোরণের পর দুবাইয়েও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার ইরানের বিভিন্ন জায়গায় একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা শুরু করে।


মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা অবকাঠামো আছে সেগুলোতে হামলা শুরু করে তারা। এর অংশ হিসেবে আমিরাত, কাতার, বাহরাইনে হামলা হয়েছে।

শোনা গেছে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তরে সরাসরি মিসাইল আঘাত হেনেছে।


তবে কাতার জানিয়েছে, ইরান তাদের এখানে যেসব মিসাইল ছুড়েছে তার সবগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে। তবে এর কিছুক্ষণ পর দেশটির রাজধানী দোহাতে বড় বিস্ফোরণের শব্দ হয়েছে।

সূত্র: আলজাজিরা





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy