দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

বাংলাদেশের প্রতিটি জায়গায় আমাদের জেলা প্রশাসনগুলোর নজরদারি এবং ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে মূল্য তদারকি কার্যক্রম চলছে, সারা দেশে দ্রব্যমূল্যের

2026-02-28T16:13:33+00:00
2026-02-28T16:13:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো: বাণিজ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ৭৪)
X

বাংলাদেশের প্রতিটি জায়গায় আমাদের জেলা প্রশাসনগুলোর নজরদারি এবং ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে মূল্য তদারকি কার্যক্রম চলছে, সারা দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি আল্লাহর রহমতে স্থিতিশীল আছে, সরবরাহও ভালো আছে বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন-ভাতা যেন ঠিকমতো পরিশোধ হয়, শ্রমিকরা হাসিমুখে ঈদ করতে পারেন এ জন্য যে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা নেব। সংশ্লিষ্ট সবাইকে আশ্বস্ত করছি এ নিয়ে কারো কোনো শঙ্কার কারণ নেই।  খুচরা পর্যায়ে আসলে সিন্ডিকেট কাজ করে। তারপরও অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করেন অনেক সময়। আমরা নজর রাখছি এই বিষয়ে। ইনশাআল্লাহ, রমজান মাসে বা তার পরবর্তী সময়ে কোনো সমস্যা হবে না। 

ইউরোপের সঙ্গে মুক্তবাণিজ্য আলোচনা সম্পর্কে তিনি বলেন, এফটিএ যেটা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট, এটা শুরু করার জন্য এরই মধ্যে আমরা ইউরোপীয়ান ইউনিয়নকে চিঠি দিয়েছি মুক্তবাণিজ্য আলোচনা শুরু করার জন্য। তো এটি দু-এক দিনের ব্যাপার নয়। এটি ধারাবাহিকভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোয়।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy