খামেনি ও পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে ইরানে যৌথ হামলা

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

2026-02-28T16:17:47+00:00
2026-02-28T16:17:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খামেনি ও পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে ইরানে যৌথ হামলা
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ১২৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

 শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এই হামলা চালানো হয়। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এই হামলার খবর নিশ্চিত করেছেন।

আকস্মিক ওই হামলা চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিজ দেশের নাগরিকদের সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।


আইডিএফ জানায়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে, এমন সম্ভাবনায় এই পূর্বসতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে।

এদিকে ইসরায়েলের হামলার পর দেশটির দিকে  কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি।

আল জাজিরা জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে।



ফার্স সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy