পাঁচ সমর্থককে নিষিদ্ধ করল বেনফিকা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

তদন্ত শেষে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বর্ণবাদী ধরনের আচরণের দায়ে নিজেদের পাঁচ সমর্থককে নিষিদ্ধ করেছে বেনফিকা। উয়েফা চ্যাম্পিয়ন্স

2026-02-28T21:03:57+00:00
2026-02-28T21:03:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাঁচ সমর্থককে নিষিদ্ধ করল বেনফিকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ৪৮)
বেনফিকার সমর্থকদের এক অংশ। ছবি: রয়টার্স।
X

বেনফিকার সমর্থকদের এক অংশ। ছবি: রয়টার্স।

তদন্ত শেষে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বর্ণবাদী ধরনের আচরণের দায়ে নিজেদের পাঁচ সমর্থককে নিষিদ্ধ করেছে বেনফিকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফের প্রথম ম্যাচ হয়েছিল লিসবনে। সেদিন ঘটনার তদন্তের পর সাময়িক ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বেনফিকা। স্থায়ীভাবেও নিষিদ্ধ হতে পারেন এই ভক্তরা।

গত ১৭ ফেব্রুয়ারির ওই ম্যাচে বেনফিকার কয়েকজন সমর্থককে গ্যালারিতে বানরের ইঙ্গিত দিতে দেখা যায়। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, এই ধরনের কোনো আচরণ সহ্য করা হবে না। বর্ণবাদী আচরণের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে।

আর সেই ম্যাচে বেনফিকা উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্েযর অভিযোগ করেন রেয়াল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। বর্ণবাদ বিরোধী প্রটোকল অনুযায়ী খেলা বন্ধ করে দেন রেফারি। প্রায় ১১ মিনিট পর শুরু হয় খেলা।

বর্ণবাদী মন্তব্েযর অভিযোগ অস্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি। এই বিষয়ে তদন্ত করছে উয়েফা। তদন্ত শেষ না হলেও প্রাথমিক প্রমাণের ভিত্তিতে এক ম্যাচের জন্য আর্জেন্টাইন উইঙ্গারকে নিষিদ্ধ করে তারা। সে কারণে ফিরতি লেগে খেলতে পারেননি প্রেস্তিয়ান্নি।

প্রথম লেগে ১-০ গোলে হারা বেনফিকা ফিরতি লেগেও হারে ২-১ গোলে। এতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ হয় তাদের পথচলা।

বেনফিকা কোচ হোসে মরিনিয়ো দাবি করেন, গোল করার পর বেনফিকার সমর্থকদের সামনে গিয়ে ভিনিসিয়াসের গোল উদযাপন দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঝামেলার মূল কারণ। এই মন্তব্েযর জন্য সমালোচিতও হয়েছেন রিয়ালের সাবেক এই কোচ।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy