দেশে যদি এমন মাঠ পেতাম বললেন শিউলি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

দ্বিতীয় দিন সিডনির জুবিলি স্টেডিয়ামে অনুশীলন করল বাংলাদেশ নারী ফুটবল দল। এই মাঠে ফুটবল, রাগবি দুটোই হয়। ছোটখাট

2026-02-28T21:21:39+00:00
2026-02-28T21:21:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে যদি এমন মাঠ পেতাম বললেন শিউলি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৫৪)
: মূল লড়াইয়ে নামার আগে শেষ ধাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশের মেয়েরা- বাফুফে
X

: মূল লড়াইয়ে নামার আগে শেষ ধাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশের মেয়েরা- বাফুফে

দ্বিতীয় দিন সিডনির জুবিলি স্টেডিয়ামে অনুশীলন করল বাংলাদেশ নারী ফুটবল দল। এই মাঠে ফুটবল, রাগবি দুটোই হয়। ছোটখাট আকৃতির স্টেডিয়ামের চারপাশ যেমন মনোরম, ভেতরের মাঠ যেন নরম তুলতুলে সবুজ চাদর। ওমেন্স এশিয়ান কাপের মূল লড়াইয়ে নামার আগে এখানে শনিবারও ঘাম ঝরিয়েছেন ঋতুপর্ণা-শিউলিরা।

দেশে থাকতে মেয়েরা সাধারণত অনুশীলন করে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে। মাঝেমধ্যে ঢাকা স্টেডিয়ামের সবুজ ঘাসে। কখনও কখনও প্রস্তুতি নিয়েছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে। কিন্তু এর কোনো ভেন্যুই জুবিলি স্টেডিয়ামের মানের সাথে তুলনীয় নয়। ডিফেন্ডার শিউলি আজিমের কণ্ঠে তাই মাঠ নিয়ে ফুটে উঠল আক্ষেপ।

তিনি বালেন,‘ এখানকার সুযোগ-সুবিধা সব ভালো। বিশেষ করে মাঠের কথা বলব। মাঠ কতটা ভালো, বলে বোঝানো যাবে না। আমাদের দেশে এমন মাঠ থাকলে হয়তো আরও ভালো প্রস্তুতি নিতে পারতাম আমরা। আমাদের দেশের তুলনায় এ দেশের সব মাঠই ভালো।’

এর আগে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের অনুশীলন মাঠেও প্রীতি ম্যাচ খেলার সুযোগ হয়েছে শিউলিদের। ‘ক্লোজডোর’-এ হওয়া ওই ম্যাচে স্বাগতিক দলটিকে ১-১ ড্রয়ে রুখে দেয় তারা। মঙ্গলবার চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরুর আগে ওই প্রীতি ম্যাচের ভুলগুলো শুধরে নিতে দল বাড়তি মনোযোগ দিচ্ছে বলে জানালেন দুটি ওমেন্স সাফ জয়ী এই ডিফেন্ডার,‘ আশা করি, আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারব। আমরা এখানে আসার পর একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে, সেখানে যে ঘাটতি আর ভুলগুলো ছিল সেগুলো নিয়ে কোচ কাজ করছেন।”

সবশেষ ওমেন্স সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দাপুটে পথচলায় দারুণ ভূমিকা ছিল রক্ষণভাগের। চার ম্যাচে মাত্র দুই গোল হজম করেছিল দল। এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে রক্ষণভাগকে দিতে হবে অগ্নিপরীক্ষা। 

ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচের অভিজ্ঞতা টেনে পরীক্ষায় ভালো করার আশাবাদ জনালেন শিউলি,‘ ময়েদের বিশ্বকাপে খেলা একটি দেশের (অস্ট্রেলিয়া) ক্লাব দলের বিপক্ষে নিজেদের শক্তি যাচাই করার সুযোগ পাওয়া আমাদের জন্য ছিল দারুণ অভিজ্ঞতা। রক্ষণভাগের যে ভুলগুলো ধরা পড়েছিল, গত কয়েক দিনের অনুশীলনে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছি আমরা।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy