গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিবকে বহিষ্কারের দাবি

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী

2026-02-28T19:24:56+00:00
2026-02-28T21:29:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিবকে বহিষ্কারের দাবি
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৪ পিএম  আপডেট: ২৮.০২.২০২৬ ৯:২৯ পিএম  (ভিজিট : ৮০)
X

 
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকীকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। 

এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রার্থীর প্রধান নির্বাচনি সমন্বয়কারী মো. হুমায়ুন কবির খান।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, জেলা বিএনপির সদস্য সচিব হওয়া সত্ত্বেও ইশরাক সিদ্দিকী নির্বাচনের শুরু থেকেই ধানের শীষের প্রার্থী মো. মজিবুর রহমানের বিপক্ষে অবস্থান নেন। তিনি প্রকাশ্যে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহ আলম বকশীকে সমর্থন দেন এবং নিজের অনুসারীদের নিয়ে তাঁর পক্ষে কাজ করেন। এমনকি ভোটের দিন জামায়াত প্রার্থীর সঙ্গে আলিঙ্গনরত তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কর্মী-সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, ইশরাক সিদ্দিকী কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ৩৬ জন আওয়ামী লীগ ঘরানার লোককে অন্তর্ভুক্ত করেছেন। এ ছাড়া জামায়াত প্রার্থীর কাছ থেকে পাঁচ কোটি টাকা গ্রহণ করে তা ভোটারদের মাঝে বিতরণের একটি ‘জনশ্রুতি’র কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীরা দাবি করেছেন, দলীয় প্রার্থীকে পরাজিত করতে ইশরাক তার সহোদর বড় ভাই ইরাদ আহাম্মেদ সিদ্দিকীকেও প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে রাখেন। ইরাদ সিদ্দিকী বিভিন্ন সময় জিয়া পরিবার ও দল নিয়ে কটূক্তি করলেও ইশরাক তার বিরুদ্ধে কোনো অবস্থান নেননি।

এসব অভিযোগ প্রসঙ্গে চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকী বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষেই কাজ করেছি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy