হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

ধর্ম

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদেরকে সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত করা হবে। হাজীদেরকে

2026-02-28T22:47:24+00:00
2026-02-28T22:47:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ পিএম   (ভিজিট : ৮৮)
X

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদেরকে সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত করা হবে। হাজীদেরকে কষ্ট দিলে শাস্তি পেতে হবে।

আজ বিকালে রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে পবিত্র মাহে রমযান ১৪৪৭ হিজরি উপলক্ষ্যে হজ এজেন্সিজ এসোসিযেশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা হলেন আল্লাহর মেহমান। তাদেরকে সর্বোত্তম সেবা দিতে হবে। তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তাদের সাথে কোনো অন্যায় করা যাবে না। 

ইফতারের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ইফতার আল্লাহর হুকুম। এ হুকুম সঠিক সময়ে পালন করতে হবে। 

নিজেকে খাদেম আখ্যায়িত করে কায়কোবাদ বলেন, খাদেম হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের সেবা করার চেষ্টা করে যাব। আপনাদের সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সে দায়িত্ব পালনের চেষ্টা করে যাব। 

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভিডিওকলে বিশেষ অতিথির বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বক্তৃতা করেন।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy